শনিবার । মে ২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • সোহানের বিধ্বংসী সেঞ্চুরিতে ৮ উইকেটে হংকংকে হারালো বাংলাদেশ

সোহানের বিধ্বংসী সেঞ্চুরিতে ৮ উইকেটে হংকংকে হারালো বাংলাদেশ

Image

হাবিবুর রহমান সোহানের বিধ্বংসী শতকে এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। হংকংয়ের দেওয়া ১৬৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯ ওভার ও আট উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় টাইগাররা।

হংকং জাতীয় দলের বিপক্ষে রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন সোহান। এক সময় মনে হচ্ছিল স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেই দেবেন বাংলাদেশ ‘এ’ দলের এ ওপেনার। কিন্তু জিসানের বিদায়ের পর কিছুটা ধীর হয়ে আসে তার ব্যাটিং। তারপরও রেকর্ডবুকে ঠিকই জায়গা করে নিয়েছেন সোহান। বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এ ব্যাটার।

রান তাড়ায় নেমে ঝড় তোলেন সোহান। মাত্র ১৪ বলে পূর্ণ করেন অর্ধশতক। স্বীকৃত টি-টোয়েন্টিতে এর চেয়ে কম বলে অর্ধশতক নেই বাংলাদেশের আর কারোরই। মাত্র ২৫ বলেই ৮৮ রান পূর্ণ করে সোহান একপর্যায়ে ২৭ বলে সাহিল চৌহানের হাঁকানো স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে জিসান ও জাওয়াদ আবরার আউট হয়ে গেলে কিছুটা গতি হারায় সোহানের ইনিংস।

শতক হাঁকাতে শেষ পর্যন্ত সোহানকে খেলতে হয়েছে ৩৫ বল। সোহানের সেঞ্চুরির পর আর বেশিক্ষণ জয়ের জন্য অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। আকবর ঝড়ে সেই ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। কিঞ্চিত শাহ’র করা ১১তম ওভারের শেষ পাঁচ বলেই ছক্কা হাঁকান আকবর। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। সোহান ৩৫ বলে ৮ চার ও ১০ ছক্কায় ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন। আকবর ১৩ বলে ৬ ছক্কায় করেন ৪১ রান।
এর আগে, দোহায় টসে জিতে আগে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ওভারেই ওপেনার জিশান আলিকে ফেরান রিপন মন্ডল। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছে ইয়াসিম এবং বাবরের জুটি। ২২ বলে ৪০ রানের টর্নেডো ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ইয়াসিম। ৪৯ বলে ৬৩ রানের ইনিংস খেলে বিদায় নেন বাবর হায়াত।

শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন শিভ মাতুর এবং কিঞ্চিত শাহ। দুজনের টর্নেডো ব্যাটিংয়ে দেড়শ পার করে হংকং। মাতুর খেলেছেন ৮ বলে ১২ রানের ইনিংস। অন্যদিকে ৪ বলে ২০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন কিঞ্চিত। দুজনেই হয়েছেন রানআউট। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করায় হংকং। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন রিপন মন্ডল এবং এস এম মেহেরব হোসেন। ১ উইকেট নিয়েছেন আবদুল গাফফার সাকলাইন।

Releated Posts

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা…

মে ২, ২০২৬
জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জিয়া পরিষদের চেয়ারম্যান, প্রখ্যাত চক্ষু…

মে ২, ২০২৬
বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বাংলাদেশে বিশ্ববিখ্যাত ‘লেসো সোলার’ এবং ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’…

মে ২, ২০২৬
ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ শুরু করছে। তিনি…

মে ২, ২০২৬
সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাবা শহীদ প্রেডিসেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মে ২, ২০২৬
ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে শুক্রবার অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ১৪ জন সেনা নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে…

মে ২, ২০২৬
সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো  নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন।…

মে ২, ২০২৬
সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন । এখানে তিনি দেশ ও জাতির…

মে ২, ২০২৬
লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও আরও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। …

এপ্রিল ৩০, ২০২৬
সোহানের বিধ্বংসী সেঞ্চুরিতে ৮ উইকেটে হংকংকে হারালো বাংলাদেশ - crd.news