রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • পর্যটন
  • ঘুরে আসতে পারেন চাঁদপুরের শতাব্দীপ্রাচীন লোহাগড় মঠে

ঘুরে আসতে পারেন চাঁদপুরের শতাব্দীপ্রাচীন লোহাগড় মঠে

Image

চাঁদপুরের ফরিদগঞ্জে শতাব্দীপ্রাচীন লোহাগড় মঠ আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লোহাগড় গ্রামে অবস্থিত এই মঠটি ডাকাতিয়া নদীর তীরে দাঁড়িয়ে আছে প্রায় ৪০০ থেকে ৭০০ বছর ধরে। 

স্থানীয় জনশ্রুতি অনুসারে, লোহা ও গহড় নামের দুই জমিদার ভাই এই মঠ নির্মাণ করেন, যাদের নামেই গ্রামের ও মঠের নামকরণ হয়েছে। ধারণা করা হয়, এটি জমিদার আমলের এক গুরুত্বপূর্ণ স্থাপনা এবং নদীপথে যাতায়াতকারী মানুষদের কাছে জমিদারবাড়ির অবস্থান বোঝাতে সুউচ্চ মঠটি নির্মাণ করা হয়েছিল।

বর্তমানে মঠ এলাকায় তিনটি ভিন্ন উচ্চতার মঠ, একটি ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের অস্তিত্ব রয়েছে। এর মধ্যে একটি মঠের কারুকাজ ও স্থাপত্যশৈলী বিশেষভাবে দৃষ্টিনন্দন। স্থানীয়রা জানান, একসময় এখানে পাঁচটি মঠ ছিল, কিন্তু বর্তমানে মাত্র তিনটি অবশিষ্ট আছে। জমিদার আমলে সাধারণ মানুষের এই এলাকায় প্রবেশ ছিল নিষেধ, আর স্বাধীনতা-উত্তরকালে অনেকেই সোনা বা গুপ্তধনের আশায় মঠের শিখরে উঠে দুর্ঘটনার শিকার হয়েছেন বলেও জানা যায় ।

ঢাকা থেকে প্রায় ১১৭ কিলোমিটার দূরে অবস্থিত লোহাগড় মঠে যেতে চাইলে সড়ক, রেল বা নৌপথে যাওয়া যায়। বিশেষ করে সদরঘাট থেকে নিয়মিত লঞ্চে চাঁদপুর পৌঁছে সেখান থেকে সিএনজি বা মোটরসাইকেলে ফরিদগঞ্জের চান্দ্রা বাজার হয়ে সহজেই মঠে যাওয়া যায়। ভ্রমণপিপাসুদের জন্য এটি একটি ঐতিহাসিক ও স্থাপত্যিক দর্শনীয় স্থান, যেখানে চাঁদপুরের স্বাদু ইলিশের সঙ্গে মিলিয়ে ইতিহাসের ঘ্রাণ মেলে এক ভিন্ন অভিজ্ঞতা।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬