সোমবার । সেপ্টেম্বর ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সারাদেশ
  • চাঁদপুরে বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

চাঁদপুরে বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

Image

চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যার ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকা থেকে এ হত্যাকাণ্ডের প্রধান এবং আরও ১৪ মামলার আসামি মো. রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিনের (৩১) বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার চান্দিরগাঁও গ্রামে।

র‌্যাব বলছে, গত ১১ নভেম্বর রাতে ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বিক্রয় প্রতিনিধি রুহুল আমিন নিহত হন।

এ ঘটনায় গত ১৩ নভেম্বর নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গোয়েন্দা নজরদারি, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে রবনিকে গ্রেপ্তার করা হয়।

মেজর সাদমান ইবনে আলম বলেন, রুহুল আমিন ১১ নভেম্বর সকালে ডিপো থেকে পণ্য নিয়ে ফরিদগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। রাতে বিক্রির টাকা মোটরসাইকেলে করে ডিলারের কাছে বুঝিয়ে দিতে যাওয়ার সময় রবিন ও তার সহযোগী রুহুলের গতিরোধ করে তার কাছ থেকে টাকা ছিনতাই করে। পরে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে রুহুল তাদের পিছু নেয়।

এক পর্যায়ে ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর সাকিনের সমিতি পোলের গোড়া এলাকায় রুস্তমপুরগামী পাকা রাস্তার ওপর লোকজন দেখে রুহুল সাহায্যের জন্য ডাকাত বলে চিৎকার করে। তখন রবিন রুহুলকে হত্যা করে পালিয়ে যায়। পরে গ্রেপ্তার এড়াতে রবিন ও তার সহযোগী আত্মগোপন করে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে ফরিদগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬