বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ইউনিট ও উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হবে। প্রতি ইউনিট বা উপ-ইউনিটের জন্য আবেদন ফি (প্রসেসিং ফিসহ) এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করতে ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd থেকে ‘অনলাইনে আবেদন প্রক্রিয়া’ অনুসরণ করতে হবে।

আবেদন শুরু হবে ১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টা থেকে এবং শেষ হবে ১৫ ডিসেম্বর ২০২৫ রাত ১১:৫৯টায়। আবেদন ফি জমা দেয়ার সময়সীমা ১ থেকে ১৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। আবেদনপত্র সংশোধনের জন্য ১ থেকে ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এই ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে তিনশ টাকা প্রযোজ্য।

আবেদন যোগ্যতা:

আবেদনের যোগ্যতা অনুযায়ী বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ বা ২০২৩ সালের মাধ্যমিক/দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২৪ বা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ইউনিট, উপ-ইউনিট, অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট এবং বিষয়ে নির্ধারিত যোগ্যতা পূরণ করলে সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন।

ইউনিট ও উপ-ইউনিটের মধ্যে রয়েছে A ইউনিট (বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিষয়), B ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ৯টি বিষয়), B1 উপ-ইউনিট (নাট্যকলা, চারুকলা, সংগীত), B2 উপ-ইউনিট (আরবি, ইসলামিক স্টাডিজ, পালি), C ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিষয়), D ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, শিক্ষা অনুষদ ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান), এবং D1 উপ-ইউনিট (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স)।

GCE (O/A Level) এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সমতা নিরূপণের ব্যবস্থা থাকবে। ২০২২ বা ২০২৩ সালের O-Level এবং ২০২৪ বা ২০২৫ সালের A-Level পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সমতা নিরূপণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। সমতা নিরূপণ ফি এক হাজার টাকা এবং প্রক্রিয়া ০১ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সম্পন্ন করতে হবে। সমতা নিরূপণ শেষে শিক্ষার্থীরা Equivalent ID দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহীতে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে B1, B2 এবং D1 উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা কোন কেন্দ্রের পরীক্ষা দিতে চান তা আবেদন করার সময় যথাযথভাবে নির্বাচন করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো নিয়ম, শর্ত, পরিবর্তন বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬