বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • এভিয়েশন
  • ঢাকায় যাত্রা শুরু হলো সাউদিয়া এয়ারলাইন্সের সিটি টিকেটিং অফিসের কার্যক্রম

ঢাকায় যাত্রা শুরু হলো সাউদিয়া এয়ারলাইন্সের সিটি টিকেটিং অফিসের কার্যক্রম

Image

সৌদি আরবের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স সাউদিয়া এয়ারলাইন্সের ঢাকা সিটি টিকেটিং অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো । যা বাংলাদেশ ও সৌদি আরবের দ্বি-পাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।

রাজধানীর গুলশানে এয়ারলাইন্সের এ অফিসের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ। এসময় উপস্থিত ছিলেন সাউদিয়া এয়ারলাইন্সের আন্তর্জাতিক সেলসের সহকারী ভাইস প্রেসিডেন্ট মিসর মুহসেদ আল মুসাঈদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (ইস্ট অ্যান্ড ওয়েস্ট) ড. মোহাম্মদ নাজরুল ইসলাম ও বাংলাদেশে সাউদিয়া এয়ারলাইন্সের জিএসএ গ্যালাক্সির ব্যবস্থাপনা পরিচালক
আহমেদ ইউসুফ ওয়ালিদ।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ডক্টর আবিয়াহ বলেন, সৌদি আরব এবং বাংলাদেশ দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সম্পর্ক গভীর ও ঐতিহাসিক। তিনি বলেন , এই নতুন সুবিধাটি মানুষের মধ্যে সংযোগকে আরও শক্তিশালী করবে, ভ্রমণের সুবিধা বাড়াবে এবং বাংলাদেশী ভ্রমণকারী যাদের মধ্যে হজ ও উমরা যাত্রীও রয়েছেন তারাও বিশেষ সেবা পাবেন ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ( ইস্ট অ্যান্ড ওয়েস্ট) ড. মোহাম্মদ নাজরুল ইসলাম বলেন , সৌদি আরব বাংলাদেশের উড়োজাহাজ চলাচল খাতের এক বিশ্বস্ত সহযোগী। নতুন এ কার্যক্রম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।

বাংলাদেশে সাউদিয়া এয়ারলাইন্সের জিএসএ গ্যালাক্সির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ জানান, এয়ারলাইন্সটি ইউরোপ এবং উত্তর আমেরিকার জন্য দীর্ঘমেয়াদী ভ্রমণের জন্য একটি পছন্দের পরিবহন হয়ে উঠেছে, সেই সাথে উমরাহ যাত্রীদের জন্য সহজ সুবিধা প্রদান করছে তাদের স্টপওভার ভিসা প্রোগ্রামের মাধ্যমে, যে কেউ খুব সহজেই www.saudia.com এ ঠিকানায় ভিজিট করে সব ধরনের সেবা নিতে পারছেন ।

২০২৫ সালের বিশ্ব পর্যটন দিবসে ঢাকায় সাউদিয়া এয়ারলাইন্সের এ কার্যক্রম উদ্বোধন সৌদি আরবের দ্রুতবর্ধমান পর্যটন খাতকে জনপ্রিয় করে তোলার প্রতি প্রতিশ্রুতি তুলে ধরে।

উমরাহ প্লাস উদ্যোগ যা ভ্রমণকারীদের ধর্মীয় যাত্রার সঙ্গে দেশের সংস্কৃতি ও বিনোদন অভিজ্ঞতাকে সংযুক্ত করতে আমন্ত্রণ জানায়, এটি সৌদি আরবের একটি নেতৃস্থানীয় বৈশ্বিক পর্যটন গন্তব্যে পরিণত হওয়ার বিস্তৃত দৃশ্যকে প্রতিফলিত করে।

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬