বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ঢাকায় দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৮৩ মামলা

ঢাকায় দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৮৩ মামলা

Image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৪৮৩টি মামলা করেছে। 

শনিবার (২২ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ও শুক্রবার (২১ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। 

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫টি বাস, ৭টি ট্রাক, ২৮টি কাভার্ড ভ্যান, ৮৯টি সিএনজি ও ২৬৩টি মোটরসাইকেলসহ মোট ৫১১টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৯টি বাস, ১৯টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩২৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ১০টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৩৩টি বাস, ৪টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ২২২টি মোটরসাইকেলসহ মোট ৪৩৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭টি বাস, ১৮টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ৩৭৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৫৭০টি গাড়ি ডাম্পিং ও ১৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Releated Posts

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে আরও শীর্ষে উঠার লক্ষ্য ব্যক্ত করেছেন। টানা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা…

মার্চ ৯, ২০২৬
ঢাকায় দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৮৩ মামলা - crd.news