রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন নেইমার

Image

ব্রাজিলিয়ান ‍ফুটবল তারকা নেইমারের ফুটবল ক্যারিয়ার যতটা ঝলমলে, বিতর্ক ততটাই ঘিরে থাকে তাকে। সর্বশেষ সমালোচনা এসেছে তারই দেশের এক সাংবাদিকের মুখ থেকে— যেখানে অভিযোগ, হুইস্কি, এনার্জি ড্রিংক আর রাতভর গেম খেলার নেশায় নাকি ডুবে থাকেন নেইমার। তবে এবার চুপ থাকেননি নেইমার। সেই সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন এই ফরোয়ার্ড।

৩৩ বছর বয়সী সান্তোস তারকার প্রতিনিধি প্রতিষ্ঠান এনআর স্পোর্টস নেইমারের বিরুদ্ধে আনা সেই অভিযোগগুলোকে বলেছেন ‘বেপরোয়া, মানহানিকর ও মিথ্যা’।

ঘটনার সূত্রপাত হয় যখন সাংবাদিক রদলফো গোমেস নিজের ইউটিউব চ্যানেল ফুটেবোটেকো-তে দাবি করেন, ‘নেইমার হুইস্কি আর এনার্জি ড্রিংকে আসক্ত। শীশা খান, আর ভোর চার-পাঁচটার আগে ঘুমাতে যান না।’

গোমেস আরও দাবি করেন, নেইমারের এই অভ্যাসের কারণে সান্তোসের অনুশীলন সূচি পর্যন্ত বদলাতে হচ্ছে। এমনকি নতুন কোচ হুয়ান পাবলো ভোজভোদা নাকি ইচ্ছাকৃতভাবে সকালে ট্রেনিং শুরু করতে চান, যাতে নেইমারের সমস্যা প্রকাশ্যে আসে।

অভিযোগের জবাবে নেইমারের প্রতিনিধি প্রতিষ্ঠান জানিয়েছে, ‘এই ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তবে নেইমার নিজে বিষয়টি রসিকতার সুরে উড়িয়ে দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি এনার্জি ড্রিংকের ক্যানের ছবি পোস্ট করে লিখেছেন, ‘রেড বুলে আসক্ত। দারুণ এক জিনিস।’

এদিকে ইনজুরি-পীড়িত ক্যারিয়ারের আরেকটি অধ্যায়ে এখন নেইমার সাইডলাইনে। চলতি মাসে সান্তোসের অনুশীলনে চোট পান তিনি, ধরা পড়ে কোয়াড্রিসেপসের গ্রেড-টু টিয়ার। নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে।

এছাড়াও এর আগে পিএসজিতে পা ভেঙেছেন, গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছেন, আল-হিলালে থাকাকালীন হাঁটুর লিগামেন্টের গুরুতর চোটে পড়েছেন। সান্তোসে ফেরার পরও ইতোমধ্যে তিনবার আলাদা আলাদা মাংসপেশীর ইনজুরিতে ভুগছেন।

ক্লাব পর্যায়ের এই বিশৃঙ্খলার মাঝেই গত আগস্টে ৬-০ গোলে হারের পর উত্তেজিত সান্তোস সমর্থকরা খেলোয়াড়দের ঘিরে ধরেন অনুশীলন মাঠে। চোখের জল ধরে রাখতে পারেননি নেইমার। পরে স্বীকার করেছিলেন, “আমি লজ্জিত। সমর্থকদের ক্ষোভের জায়গা আছে। তবে এই অভিজ্ঞতা ছিল ভীষণ কষ্টকর।”

জাতীয় দলেও দীর্ঘদিন অনুপস্থিত নেইমার। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে এক বছরের জন্য ছিটকে যান। তবে নতুন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আশা দেখাচ্ছেন, ফিট থাকলে নেইমারকে বিশ্বকাপে অবশ্যই চান তিনি।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬