সোমবার । জুন ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • বিশ্বব্যাপী বাংলাদেশের সিরামিক শিল্পের সক্ষমতা তুলে ধরতে ঢাকায় শুরু হলো চারদিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫

বিশ্বব্যাপী বাংলাদেশের সিরামিক শিল্পের সক্ষমতা তুলে ধরতে ঢাকায় শুরু হলো চারদিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫

Image

বিসিএমইএ’র আয়োজনে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, একটা সময় শতভাগ আমদানিনির্ভর এই সিরামিক শিল্প আজ বিশ্ব দরবারে মাথাউঁচু করে দাঁড়িয়েছে। এ শিল্পের বিকাশে প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। এছাড়া উৎপাদন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে  প্রয়োজন নিরবিচ্ছিন্ন জ্বালানী।

বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো, বিসিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশীদ ও আব্দুল হাকিম সুমন  এবং ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারী ইরফান উদ্দীন।

চতুর্থ বারের মতো এ আয়োজনে সিরামিক পণ্যের কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তির উপর বিশ্বমানের  এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠানসহ ৩০০টি ব্র্যান্ড  অংশ নিচ্ছে। এছাড়া মেলায় অংশ বাংলাদেশে এসেছেন ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ারস। এক্সপোতে থাকছে ৩ টি সেমিনার, জব ফেয়ার, বিটুবি এবং বিটুসি মিটিং, রাফেল ড্র, আকর্ষণীয় গিফট্, লাইভ ডেমোনষ্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উম্মোচনের সুযোগ।

বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, দেশে ইতোমধ্যেই সিরামিক টেবিলওয়্যার, টাইলস্ ও স্যানিটারিওয়্যার এর ৭০টিরও অধিক শিল্প-কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় বাজারে বিক্রয়ের পরিমাণ বার্ষিক প্রায় ৮ হাজার কোটি টাকা। গত দশ বছরে সিরামিক খাতে উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে প্রায় ১৫০ শতাংশ। বিশ্বের প্রায় ৫০টিরও অধিক দেশে সিরামিক পণ্য রপ্তানি করে বছরে আয় প্রায় পাঁচশত কোটি টাকা। এ খাতে রফতানি আয় বাড়ছে। বাড়ছে বিনিয়োগও। এই শিল্পে বড় উৎপাদনকারী দেশ চীন ও ভারতসহ অনেক দেশ বিনেয়োগে আগ্রহী। এ শিল্পে প্রায় ১৮  হাজার কোটি টাকার অধিক বিনিয়োগ রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে।

ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারী ইরফান উদ্দীন বলেন, উন্নত গুণগতমান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি সিরামিক পণ্যের কদর বাড়ছে। শুধু তাই নয়, একই সঙ্গে নতুন নতুন বাজারও সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫ দেশের চতুর্থ ও এশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী। সিরামিক প্রস্তুতকারক, রফতানিকারক এবং সরবরাহকারীরা এ এক্সপোতে তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী  তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এই এক্সপো’র মাধ্যমে দেশীয় সিরামিক পণ্য বাজারজাতকরণের পাশাপাশি তা ব্যবহারেও  সচেতনতা বাড়ানো হবে।

ইরফান উদ্দীন বলেন, সিরামিক শিল্পে প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতকে পুরোপুরি বদলে দেবে বলে আমরা বিশ্বাস করি। অটোমেশন, উন্নত ডিজিটাল প্রিন্টিং, রোবোটিক হ্যান্ডলিং এবং উন্নতমানের প্রোডাকশন লাইনের মাধ্যমে উৎপাদন আরও দ্রুত, নির্ভুল এবং খরচ সাশ্রয়ী হবে। বর্তমানে বিশ্বব্যাপী স্মার্ট টাইলস এবং সেন্সর ইন্টিগ্রেটেড পণ্যের জনপ্রিয়তা বাড়ছে, ভবিষ্যতে বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়বে। এক্সপোতে সেই প্রযুক্তিগুলোর সাথে আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর এক যোগসূত্র স্থাপন হবে বলে আমরা মনে করি।

চার দিনব্যাপী এ প্রর্দশনী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সকলের জন্য বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।  মেলার প্রিন্সিপাল স্পন্সর হিসেবে রয়েছে শেলটেক সিরামিকস্, প্লাটিনাম স্পন্সরস হিসেবে থাকছে ডিবিএল সিরামিকস্, আকিজ সিরামিকস্ ও মেঘনা সিরামিক। এছাড়াও গোল্ড স্পন্সরস হিসেবে থাকছে মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, এইচএলটি ডিএলটি এবং সাকমি।

Releated Posts

নাশকতার আশঙ্কা: ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

নাশকতার আশঙ্কা: ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) ঘিরে সম্ভাব্য নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি…

জুন ২২, ২০২৬
আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায়…

জুন ২২, ২০২৬
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সোমবার…

জুন ২২, ২০২৬
বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মালয়েশিয়ায় স্থানীয় সময় সকাল…

জুন ২২, ২০২৬
প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা নিয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক…

জুন ২২, ২০২৬
আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে বসেছেন । আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে…

জুন ২২, ২০২৬
তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। নদীতে পানি বাড়ায় গত বছরের তৈরি বাঁশের পাইলিং…

জুন ২১, ২০২৬
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬