বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত জটিলতা মূল্যায়নে যুক্তরাজ্য থেকে আগত চিকিৎসা বিশেষজ্ঞ রিচার্ড বিল ঢাকায় এসে পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। আগমনের পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী।
রিচার্ড বিল ইতোমধ্যেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সহযোগিতায় চীন থেকেও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ বিকেলে ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।









