শুক্রবার । মে ১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ১০ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির

১০ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির

Image

আওয়ামী লীগ সরকারের সময়ে টিএফআই-জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের মানবতাবিরোধী এক মামলায় ১০ জন সেনা কর্মকর্তাকে বুধবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল সোয়া ১০টায় বাংলাদেশ জেলের প্রিজন ভ্যানে তাদের আদালতে আনা হয়।

সেনা কর্মকর্তাদের হাজিরের সময় ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তা বজায় রাখতে পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন ছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামিদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম, কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন পলাতক। আজ এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, গুমের দায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজার বিধানসহ ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। এই আইনের অধীনে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি-সহ যেকোনো কর্মকর্তার বিরুদ্ধে বিচার সম্ভব। অধ্যাদেশে ট্রাইব্যুনাল গঠনের পাশাপাশি অভিযোগ গঠনের ১২০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

আইনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক, অপহরণ বা স্বাধীনতা হরণ করার পর বিষয়টি গোপন রাখে বা অস্বীকার করে, তা গুম বা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ যাবজ্জীবন বা সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড দেওয়া হবে।

Releated Posts

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও আরও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। …

এপ্রিল ৩০, ২০২৬
ইরানকে ‘শিগগিরই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে’ পারমাণবিক চুক্তি মেনে নিতে হবে’ : ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানকে ‘শিগগিরই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে’ পারমাণবিক চুক্তি মেনে নিতে হবে’ : ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, পারমাণবিক কর্মসূচিতে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে তেহরানকে দ্রুত…

এপ্রিল ৩০, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তীতে হত্যা ও গুমসহ ১,৮৫৫ মামলা দায়ের: আসাদুজ্জামান

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তীতে হত্যা ও গুমসহ ১,৮৫৫ মামলা দায়ের: আসাদুজ্জামান

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই…

এপ্রিল ৩০, ২০২৬
বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ : আজ সন্ধ্যায় চুক্তি সই

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ : আজ সন্ধ্যায় চুক্তি সই

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি নতুন উড়োজাহাজ। আধুনিককালে বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষ্যে…

এপ্রিল ৩০, ২০২৬
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যাতে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে,…

এপ্রিল ৩০, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ। আজ সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন…

এপ্রিল ৩০, ২০২৬
প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এতে প্রথম পুরস্কার বিজয়ীকে দেওয়া…

এপ্রিল ৩০, ২০২৬
বরিশালে ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বরিশালে ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। আজ বুধবার সকাল ১০ টার পর থেকে কখনো ভারি…

এপ্রিল ২৯, ২০২৬
সৌদিতে হজযাত্রী পৌঁছেছেন ৩৮২০৭ জন, মৃত্যু বেড়ে ৭

সৌদিতে হজযাত্রী পৌঁছেছেন ৩৮২০৭ জন, মৃত্যু বেড়ে ৭

এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে…

এপ্রিল ২৯, ২০২৬
১০ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির - crd.news