রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • মোবাইল ফোন আমদানি শুল্ক কমানো হচ্ছে, প্রবাসী ও ভোক্তাদের সুবিধা বাড়ছে

মোবাইল ফোন আমদানি শুল্ক কমানো হচ্ছে, প্রবাসী ও ভোক্তাদের সুবিধা বাড়ছে

Image

বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক কমানোর বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভা সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় ৬০ দিন পর্যন্ত মোবাইল ফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। বিএমইটি কার্ডধারীরা ফ্রিতে সর্বোচ্চ তিনটি ফোন আনতে পারবেন। চতুর্থ ফোনের জন্য শুল্ক দিতে হবে। কার্ডবিহীন প্রবাসী এক অতিরিক্ত ফোন আনতে পারবেন।

সভায় আরও বলা হয়েছে, বৈধভাবে আমদানি করা মোবাইলের শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হবে। বর্তমানে শুল্ক প্রায় ৬১ শতাংশ। শুল্ক হ্রাসের সঙ্গে দেশের ১৩-১৪টি মোবাইল উৎপাদনকারী ফ্যাক্টরির শুল্ক ও ভ্যাট কমানো হবে।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সবসময় নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করতে হবে এবং ক্লোন বা অবৈধভাবে আমদানি করা ফোন ব্যবহার এড়িয়ে চলতে হবে।

এছাড়া ১৬ ডিসেম্বর থেকে NEIR কার্যকর হবে। বৈধ IMEI নম্বরহীন হ্যান্ডসেট ব্যবহার করা যাবে না। ১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা বৈধ IMEI সহ অবৈধভাবে আমদানি করা ফোন হ্রাসকৃত শুল্কে বৈধকরণ করা হবে। ক্লোন বা রিফারবিশড ফোন এতে অন্তর্ভুক্ত হবে না।

প্রস্তাবিত টেলিযোগাযোগ সংশোধনী ২০২৫ মোবাইল সিমের eKYC এবং IMEI রেজিস্ট্রেশন ডেটার সুরক্ষা নিশ্চিত করবে। মন্ত্রণালয় জনগণকে ভয়-বিস্তারমূলক গুজবে কান না দেওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬