রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হলেন দেশনেত্রী খালেদা জিয়া: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হলেন দেশনেত্রী খালেদা জিয়া: সালাহউদ্দিন আহমদ

Image

কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের বিএনপি প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হলেন দেশনেত্রী খালেদা জিয়া। তাঁর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করছি। একইভাবে তারেক রহমানসহ আমাদের সবার জন্য দোয়া করবেন।”

বুধবার দুপুরে পেকুয়ার জন্মস্থান বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নে গণসংযোগ ও টৈটংয়ে পথসভায় বক্তব্য দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “এই দেশের গণতন্ত্রের প্রতীক ধানের শীষ। দেশ ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। ঘরে ঘরে গিয়ে সবাইকে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।”

পথসভায় তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ১২–১৪ বছর পর নির্বাচনী এলাকায় ফিরতে পারার অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “আপনাদের দোয়া ছিল বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করেছিল ফ্যাসিস্ট সরকার। কিন্তু আজ আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আল্লাহর রহমতে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের সরকারের নেতৃত্ব দেবেন। আশা করি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে আপনারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।”

পথসভা শেষে তিনি রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নে গণসংযোগ করেন এবং ধানের শীষে ভোট চান।

প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি চকরিয়া–পেকুয়া এলাকায় ব্যস্ত সময় কাটাবেন গণসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬