চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং প্রদেশে বৃহস্পতিবার দুপুর ৩টা ৪৪ মিনিটে ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জিনজিয়াং প্রদেশের সঙ্গে কিরগিজস্তানের সীমান্ত সংলগ্ন এলাকার কিছু স্থানেও কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আকচি কাউন্টির সব জেলার সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
সিইএনসি অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল আকচি থেকে ৪১.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭৮.৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।
সূত্র: রয়টার্স, সিনহুয়া









