চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান হান্নান সরকার। তার পদত্যাগের পর সাত মাস ধরে গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাক দায়িত্ব পালন করেন।
সেপ্টেম্বর মাসে হাসিবুল হোসেন শান্তকে হান্নানের স্থলে নির্বাচকের দায়িত্ব দেওয়া হলেও প্যানেলে তিনজন সদস্যের স্থায়ীত্ব বেশি দিন স্থায়ী হয়নি। ২৭ সেপ্টেম্বর আব্দুর রাজ্জাক পদত্যাগ করে এইচপি বিভাগের দায়িত্ব নেন। ফলে গত দুই মাস ধরে লিপু ও শান্ত মিলে দায়িত্ব সামলাচ্ছেন।
বিসিবি নতুন করে নির্বাচক নিয়োগের প্রস্তুতি শুরু করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন নির্বাচক নিয়োগ দিতে চাইছে বোর্ড। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম ঢাকা পোস্টকে জানিয়েছেন, “যখনই নতুন কাউকে খুঁজে পাবো, তখনই নিয়োগ দেব। বিশ্বকাপের পরে নিতে হবে এমন নয়; ভালো হলে এখনই নেওয়া হবে।”









