রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • থালাপতি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস

থালাপতি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস

Image

অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা করেছে ভারতীয় পুলিশ। এতে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের সমাবেশে বিপুল লোকসমাগম হয়। একপর্যায়ে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে পদদলিত হয়ে ১৬ নারী, ৬ শিশুসহ ৩৯ জন মারা যান। আহত হন প্রায় ১০০ জন। দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়।

মামলায় টিভিকের সাধারণ সম্পাদক ও বিজয়ের ঘনিষ্ঠ মিত্র এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সি টি নির্মল কুমার, পশ্চিম কারুরের জেলা সম্পাদক মথিয়াজাগানসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে মানুষের জীবনঝুঁকির মুখে ফেলতে পারে—এমন উদাসীন কাজ ও সরকারি কর্মকর্তাদের আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে তামিলনাড়ু পাবলিক প্রপার্টি (ক্ষয়ক্ষতি প্রতিরোধ) আইনেও অভিযোগ আনা হয়েছে।

টিভিকের একজন আইনজীবী জোর দিয়ে বলেছেন, সমাবেশে দলটি পুলিশের সব নির্দেশনা মেনে চলেছে। তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনা বিজয়কে গভীরভাবে শোকাহত করেছে। তামিলনাড়ুর মানুষকে ভালোবাসেন তিনি।

টিভিকের প্রধান থালাপতি বিজয় এ ঘটনায় মৃত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দলের পক্ষ থেকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আহত প্রায় ১০০ জনের প্রত্যেককে ২ লাখ রুপি করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টিভিকের দেওয়া এক পোস্টে ৫১ বছর বয়সী এই অভিনেতা ও রাজনীতিবিদ মৃত ও আহত ব্যক্তিদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমার হৃদয়ে যে ব্যথা অনুভূত হচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এক্সে পোস্ট দিয়ে তিনি ভুক্তভোগী ব্যক্তিদের প্রতি শোক ও সমবেদনা জানান। বলেন, ঘটনাটি তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে রাজ্য সরকার।

এক বিবৃতিতে এম কে স্টালিন জানান, পদদলিত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ১০ লাখ রুপি করে ও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের প্রত্যেককে ১ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় জানিয়েছে, জাতীয় ত্রাণ তহবিল থেকেও মৃত ব্যক্তিদের পরিবারপ্রতি ২ লাখ রুপি ও আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

Releated Posts

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

পারমাণবিক যুদ্ধ, বিশাল কোনো গ্রহাণুর আঘাত, ভয়াবহ মহামারি কিংবা বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়—এমন বৈশ্বিক দুর্যোগ নেমে এলে তুলনামূলকভাবে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করতে চায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছে মজুদ মাত্র ১৪ দিনের তেল, এমন দাবি কতটা সত্য?

যুক্তরাষ্ট্রের কাছে মজুদ মাত্র ১৪ দিনের তেল, এমন দাবি কতটা সত্য?

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
বন্যা নিয়ে অনলাইন গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

বন্যা নিয়ে অনলাইন গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

 হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যার পর তথ্য প্রকাশ ও নিয়ন্ত্রণে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিয়েছে চীন ও নেপাল।  এর ফলে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল

উত্তর কোরিয়া শনিবার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।  এর একদিন আগে উত্তর কোরিয়াকে কেন্দ্র করে…

সেপ্টেম্বর ১২, ২০২৬