রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে’, বিজেপি নেতার বক্তব্যে ভারতে তোলপাড়

‘রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে’, বিজেপি নেতার বক্তব্যে ভারতে তোলপাড়

Image

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে টেলিভিশন বিতর্কে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৮ সেপ্টেম্বর) বিষযটি নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জরুরি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তার দাবি জানিয়ে চিঠি দিয়েছে দলটি।

কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল জানিয়েছেন, কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন, ‘রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ভেনুগোপাল বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই মেটানো উচিত। কিন্তু বিজেপি নেতারা টেলিভিশনে সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। রাহুল গান্ধীর আরএসএস-বিজেপি মতাদর্শের বিরুদ্ধে দৃঢ় লড়াই কাঁপিয়ে দিয়েছে তাদের।

এই হুমকিকে ‘ঠান্ডা মাথায় দেয়া সুপরিকল্পিত ও ভীতিকর’ বলে চিঠিতে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানায় কংগ্রেস। চিঠিতে দলটি জানায়, এটি কোনো অসাবধানতাবশত বলা মন্তব্য নয় বা হঠাৎ আবেগের বহিঃপ্রকাশও নয়, বরং সুসংগঠিত হত্যার হুমকি।

অতীতেও রাহুল গান্ধীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক হত্যার হুমকি এসেছে, যেগুলোর অনেকগুলোর সঙ্গে বিজেপির রাজনীতিতে জড়িত ব্যক্তিদের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে। এছাড়া এতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করে সতর্ক করা হয়, ইতিহাস যেন পুনরাবৃত্তি না হয়।

কংগ্রেস বলেছে, ‘একজন স্থানীয় নেতার এই বেপরোয়া মন্তব্য আসলে ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক বিষাক্ত ঘৃণার পরিবেশের প্রতিফলন, যা বিরোধীদলীয় নেতাকে সহিংসতার ঝুঁকির মুখে ফেলছে।

চিঠিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করে বলা হয়, ‘আপনি যদি দ্রুত ও দৃঢ় ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে তা হবে আপনার সরাসরি জড়িত থাকা এবং বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করার সমান। এটি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার শপথ ভঙ্গের গুরুতর উদাহরণ হিসেবে দেখা হবে।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬