রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে নির্মম হত্যা

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে নির্মম হত্যা

Image

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামের প্রবীণ মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুবর্ণা রায়কে (৬০) হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে নিজেদের বসতবাড়িতেই ঘাতকদের হাতে প্রাণ হারান তারা। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।প্রতিবেশী ও তাদের দীর্ঘদিনের পরিচর্যাকারী দীপক চন্দ্র রায় জানান, রবিবার সকাল ৭টা পর্যন্ত দাদু-দিদা কেউ ঘর থেকে বের হচ্ছিলেন না। ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকি। পরে মই বেয়ে বাড়ির ভেতর ঢুকে দেখা যায়, ঘর অস্বাভাবিক নীরব ও ফাঁকা। ঘরে প্রবেশ করে প্রথমে ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের রক্তাক্ত লাশ এবং রান্নাঘরে সুর্বণা রায়ের নিথরদেহ পড়ে থাকতে দেখা যায়।তাৎক্ষণিক পুলিশে খবর দিলে তারাগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।
নিহত যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন। তিনি ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। তার দুই ছেলে—শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে চাকরি করেন এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশে কর্মরত।ছেলেরা বাইরে থাকায় গ্রামের বাড়িতে ওই দম্পতি একাই বসবাস করতেন।
সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। গ্রামের প্রবীণরা বলেন, যোগেশ চন্দ্র রায় ছিলেন অত্যন্ত সজ্জন ও জনপ্রিয় শিক্ষক। মুক্তিযুদ্ধে তিনি সম্মুখযোদ্ধা ছিলেন।তার এমন মৃত্যুকে ‘অমানবিক’ ও ‘জাতির প্রতি অবমাননা’ বলে উল্লেখ করেছেন স্থানীয়রা।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বের সাথে তদন্ত করছে। খুব দ্রুতই রহস্য উদঘাটন হবে বলে আমরা আশা করছি।

স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে হত্যা মেনে নেওয়া যায় না। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে হবে। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

তারাগঞ্জ থানার এসআই মো. আবু ছাইয়ুম জানান, প্রাথমিক তদন্তে দুজনেরই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। এখানে সংঘর্ষের চিহ্ন পাওয়া গেছে, তবে কোনো মালামাল চুরি হয়েছে কি না—তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।

তিনি আরো বলেন, আমরা ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছি। ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ঘাতকের পরিচয় উদঘাটনে প্রযুক্তিগত তদন্তও চলছে।

নিহত দম্পতির ঘনিষ্ঠজনেরা জানান, তাদের পরিবারে পূর্ব কোনো বিরোধ বা শত্রুতা ছিল না। তবে সাম্প্রতিক কোনো ঘটনা থেকে এই হত্যার সূত্রপাত কি না—তা নিয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ।

ইতিমধ্যে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া ও আতঙ্ক। মানুষ বলছেন, যে মুক্তিযোদ্ধা নিজের জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন, তাকে আজ নিজের ঘরেও নিরাপত্তা পেতে হলো না।

পরিবারের সদস্যরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তদন্ত শেষ হলে হত্যার মোটিভ ও ঘাতকদের পরিচয় প্রকাশ পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬