সোমবার । এপ্রিল ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • দেশে আবারও বাড়ল মূল্যস্ফীতি, নভেম্বরে হার ৮.২৯%

দেশে আবারও বাড়ল মূল্যস্ফীতি, নভেম্বরে হার ৮.২৯%

Image

চলতি বছরের নভেম্বর মাসে দেশে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট-টু-পয়েন্ট) মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে। আগের মাস অক্টোবর ২০২৫-এ এই হার ছিল ৮.১৭ শতাংশ। তবে এক বছর আগের নভেম্বরের তুলনায় মূল্যস্ফীতি কমেছে; তখন এটি ছিল ১১.৩৮ শতাংশ।নভেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭.৩৬ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ৯.০৮ শতাংশ। অক্টোবর মাসে এই হার ছিল যথাক্রমে ৭.০৮ শতাংশ ও ৯.১৩ শতাংশ।

গ্রাম ও শহরে মূল্যস্ফীতি

গ্রামীণ এলাকায় চলতি বছরের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮.২৬ শতাংশ, যা অক্টোবর মাসে ছিল ৮.১৬ শতাংশ। খাদ্যপণ্যে গ্রামীণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.২৭ শতাংশ এবং খাদ্য বহির্ভূত পণ্যে ৯.২৪ শতাংশ।শহর এলাকায় একই সময়ে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮.৩৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৮.৩৩ শতাংশ। শহরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭.৬১ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ৮.৯১ শতাংশে পৌঁছেছে।

গড় মূল্যস্ফীতি

গত এক বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর মাসে মুভিং অ্যাভারেজ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৯৬ শতাংশ। এর আগের একই সময়ে (ডিসেম্বর ২০২৩-নভেম্বর ২০২৪) এই হার ছিল বেশি, ১০.২২ শতাংশ।বিবিএস জানিয়েছে, দেশের ৬৪টি জেলার ১৫৪টি হাট-বাজার থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে নভেম্বর ২০২৫ মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রস্তুত করা হয়েছে।নভেম্বর মাসে মজুরি বৃদ্ধির চিত্র

নভেম্বর ২০২৫ মাসে দেশের জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার (পয়েন্ট-টু-পয়েন্ট) হয়েছে ৮.০৪ শতাংশ। অক্টোবর ২০২৫ এ এই হার ছিল ৮.০১ শতাংশ, আর নভেম্বর ২০২৪ এ ছিল ৮.১০ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে কৃষি খাতে মজুরি বৃদ্ধি হয়েছে ৮.১৪ শতাংশ, শিল্প খাতে ৭.৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮.২২ শতাংশ। অক্টোবর মাসে এই তিন খাতে মজুরি বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৮.১৭, ৭.৭৭ ও ৮.১৯ শতাংশ।বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং দেশের সব ৬৪ জেলা থেকে সংগৃহীত মজুরি সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ২০২১-২২ ভিত্তি সূচক (১০০) অনুযায়ী এই মজুরি হার সূচক নির্ধারণ করেছে। ফলে নভেম্বর ২০২৫ মাসে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ৮.০৪ শতাংশ নিরূপিত হয়েছে।

Releated Posts

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

 ✒️বাসস তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও…

এপ্রিল ১৯, ২০২৬
আগামী সপ্তাহে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: আল জাজিরা

আগামী সপ্তাহে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: আল জাজিরা

আগামী শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি নিরাপত্তা…

এপ্রিল ১৯, ২০২৬
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে হাজার…

এপ্রিল ১৯, ২০২৬
আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফের) সঙ্গে ঋণচুক্তির মাধ্যমে দেশের জনগণকে জিম্মি করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ…

এপ্রিল ১৯, ২০২৬
সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

সোমালিয়া থেকে পৃথক হতে চাওয়া সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগের পদক্ষেপের নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবসহ ১২ মুসলিম…

এপ্রিল ১৯, ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী

 লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান লড়াইয়ে ইসরাইলের এক সেনাসদস্য নিহত হয়েছে। এই সপ্তাহেই অঞ্চলটিতে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরাইলি সেনাবাহিনীর…

এপ্রিল ১৯, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার 

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরান ‘যুদ্ধক্ষেত্রে বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি…

এপ্রিল ১৯, ২০২৬
রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে বসে গভীর রাত পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন। শনিবার দিবাগত রাত…

এপ্রিল ১৯, ২০২৬
সাড়ে ১৭শ কোটির মাইলফলকে ‘ধুরন্ধর ২’

সাড়ে ১৭শ কোটির মাইলফলকে ‘ধুরন্ধর ২’

আদিত্য ধর পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করছে।…

এপ্রিল ১৯, ২০২৬
দেশে আবারও বাড়ল মূল্যস্ফীতি, নভেম্বরে হার ৮.২৯% - crd.news