সোমবার । জুন ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা: আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ফজলুর রহমান

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা: আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ফজলুর রহমান

Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে তলব হওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান নিঃশর্ত ক্ষমা চাওয়ায় অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই আদেশ দেওয়া হয়।

ফজলুর রহমানের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও অনেকে। প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা।

শুনানির সময় ফজলুর রহমান বলেন, “আল্লাহর পরই আপনাদের (ট্রাইব্যুনাল) প্রতি আমার সম্মান।” আদালতের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তিনি পূর্বের বক্তব্যকে ‘ভুলে বলা’ হিসেবে উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা শুনতে তাকে ৮ ডিসেম্বর সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল। ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এর দুই সদস্যের বেঞ্চ—চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার ও সদস্য মোহাম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী—তাকে তলব করেন। অভিযোগগুলোর মধ্যে ছিল—

ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা

আদালতের নিরপেক্ষতায় হস্তক্ষেপকারী ‘অভ্যন্তরীণ বন্দোবস্ত’ আছে বলে দাবি

প্রসিকিউশনের বিষয়ে অবমাননাকর মন্তব্য

২৩ নভেম্বর টোয়েন্টিফোর টিভির টকশো ‘মুক্তবাক’-এ দেওয়া বক্তব্য নিয়েই এ অভিযোগ ওঠে। প্রসিকিউশন টকশোটির ৪৯ মিনিটের ভিডিও পেনড্রাইভের মাধ্যমে ট্রাইব্যুনালে জমা দেয় এবং শুনানিতে এর কিছু অংশ বাজানো হয়।

৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর জানান, ফজলুর রহমান লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন জমা দিয়েছেন এবং তার বক্তব্য ভুলবশত হয়েছে বলে স্বীকার করেছেন। ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত সেই ক্ষমা গ্রহণ করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

Releated Posts

নাশকতার আশঙ্কা: ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

নাশকতার আশঙ্কা: ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) ঘিরে সম্ভাব্য নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি…

জুন ২২, ২০২৬
আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায়…

জুন ২২, ২০২৬
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সোমবার…

জুন ২২, ২০২৬
বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মালয়েশিয়ায় স্থানীয় সময় সকাল…

জুন ২২, ২০২৬
প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা নিয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক…

জুন ২২, ২০২৬
আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে বসেছেন । আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে…

জুন ২২, ২০২৬
তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। নদীতে পানি বাড়ায় গত বছরের তৈরি বাঁশের পাইলিং…

জুন ২১, ২০২৬
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬