রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ‘ইচ্ছা করেই একটু করেছিলাম’ অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে সাকিব

‘ইচ্ছা করেই একটু করেছিলাম’ অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে সাকিব

Image

নতুন করে আলোচনায় সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তা অবশ্য নতুন ইস্যুতে নয়। ২০২৪ সালে কাউন্টিতে সারের হয়ে খেলার পর অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। নতুন তথ্যে জানিয়েছেন, ওরকম অ্যাকশনে বোলিংয়ের ঘটনাটা ছিল কিছুটা ইচ্ছাকৃত!

গত বছরের ডিসেম্বরে লাফবোরো বিশ্ববিদ্যালয়ে স্বাধীন পরীক্ষায় তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার পর ইসিবি পরিচালিত সব প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ হয়। আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটেও সেই নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হয়।কিন্তু ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে বলেন সাকিব বলেছেন, ‘আমার মনে হয় ইচ্ছা করেই একটু করেছিলাম, কারণ ওই ম্যাচে ৭০ ওভারের মতো বল করেছি। টেস্টে কখনও ৭০ ওভার বল করিনি। সারের হয়ে সমারসেটের বিপক্ষে টন্টনে ওই চার দিনের ম্যাচ খেলছিলাম। প্রচণ্ড ক্লান্ত ছিলাম।’তিনি এর পেছনে কারণ হিসেবে ক্লান্তির কথা জানিয়ে আরও বলেছেন, ‘তার আগে পাকিস্তানে টানা দুটি টেস্ট খেলেছি, সিরিজও জিতেছি। তারপরই ওই চার দিনের ম্যাচ খেলতে যাই। আমার মনে হয় আম্পায়ার চাইলে আগে একটা সতর্কতা দিতে পারতো। তবে নিয়মে যা আছে, সেই অনুযায়ী তারা ঠিকই করেছে। আমি অভিযোগ করিনি।’

তখন অ্যাকশনের পরীক্ষার কথা উল্লেখ করে তিনি আরও জানান, ‘‘টেস্ট দিতে গেলাম, ব্যর্থ হলাম। পরে নিজের টেস্ট দেখলাম, ভাবলাম, ‘আচ্ছা, এমনই তো হচ্ছে।’ এরপর দু’এক সপ্তাহ ট্রেনিং করলাম। আবার সারেতে গেলাম; তারা খুব সহায়তা করেছে। দুই সেশন কাজ করতেই আমি আগের অবস্থায় ফিরে গেলাম। তখন মনে হলো, এ তো খুবই সহজ!’’

গত মৌসুমে সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। দুই ইনিংসে মোট ৬৩.২ ওভার বল করেন- ৩৩.৫ এবং ২৯.৩ ওভার। এরপর এ বছর আবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো বোলিং অ্যাসেসমেন্ট টেস্ট দিয়ে তিনি বোলিং করার অনুমতি পান। এর মধ্যে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ব্যর্থ হওয়ায় তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখেনি বিসিবির নির্বাচকরা। যদিও বোর্ড জানিয়েছিল, ব্যাটার হিসেবে সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ খেলতে তিনি পুরোপুরি প্রস্তুত।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬