মঙ্গলবার । মার্চ ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • সন্ত্রাস দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ চালু, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অস্ত্র লাইসেন্সের ব্যবস্থা ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

সন্ত্রাস দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ চালু, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অস্ত্র লাইসেন্সের ব্যবস্থা ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

Image

সন্ত্রাসীদের দমনে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অবিলম্বে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় পর্যায় ‘ফেইজ-টু’ চালু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা আবেদন করলে তাদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে।

শনিবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘ওসমান হাদির ওপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে।’

হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে পারবো। এ হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা যদি অস্ত্র চান, তবে তাদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। আর যে সমস্ত প্রার্থীর অস্ত্র সরকারের কাছে জমা রয়েছে, সেগুলো তাদের ফেরত দেওয়া হবে।’

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কমিটি ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।

Releated Posts

কোরআনের সৌরভে সুরভিত রমজান

কোরআনের সৌরভে সুরভিত রমজান

✒️ আবদুল্লাহ আলমামুন আশরাফী দৃষ্টিনন্দন ফুলরমজানুল মোবারক ও কোরআন মাজিদ একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেন এক বৃন্তে দুটো…

মার্চ ২, ২০২৬
আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীসহ দুই আসামির নামে আত্মহত্যায় প্ররোচণার মামলায়…

মার্চ ২, ২০২৬
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫…

মার্চ ২, ২০২৬
মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। সংঘাতের জেরে অগ্নিগর্ভ হয়ে…

মার্চ ২, ২০২৬
যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে…

মার্চ ২, ২০২৬
বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এ স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য…

মার্চ ২, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার :নৌপরিবহন মন্ত্রীর ভিডিও বার্তা

সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার :নৌপরিবহন মন্ত্রীর ভিডিও বার্তা

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ…

মার্চ ২, ২০২৬
ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন করে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ভালো মানের (২২…

মার্চ ২, ২০২৬
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

উপনির্বাচন শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ…

মার্চ ২, ২০২৬
সন্ত্রাস দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ চালু, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অস্ত্র লাইসেন্সের ব্যবস্থা ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার - crd.news