রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • এভিয়েশন
  • ড্রোন ও অ্যারোস্পেস গবেষণায় একসঙ্গে কাজ করবে বিমান বাহিনী ও এএইউবি

ড্রোন ও অ্যারোস্পেস গবেষণায় একসঙ্গে কাজ করবে বিমান বাহিনী ও এএইউবি

Image

অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে প্রশিক্ষণ, গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এই এমওইউ স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান ড্রোন ও অ্যারোস্পেস প্ল্যাটফর্মভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অন-দ্য-জব ট্রেনিং, ইন্টার্নশিপ কর্মসূচি এবং যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা করবে। এতে ব্যবহারিক দক্ষতা অর্জন, কার্যকরী অভিজ্ঞতা এবং আধুনিক অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্ল্যাটফর্মভিত্তিক গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

উন্নত প্রশিক্ষণ সমন্বয়, শক্তিশালী গবেষণা সহযোগিতা এবং প্ল্যাটফর্মভিত্তিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে এটি দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার পাশাপাশি জাতীয় আত্মনির্ভরতা ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানে বিমান সদরদপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ (পিএসও), এএইউবির ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, এএইউবির কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বেসামরিক খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ অ্যাভিয়েশন সংক্রান্ত বাংলাদেশের একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে ৪৬ তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নির্মিত হয়।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬