রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • বিশ্বনবীর মোজেজা ও আল কোরআনের অলৌকিক বৈশিষ্ট্য

বিশ্বনবীর মোজেজা ও আল কোরআনের অলৌকিক বৈশিষ্ট্য

Image

আল্লাহ তাঁর প্রিয় হাবিব রসুল (সা.)কে অগণিত মোজেজা তথা অলৌকিক নির্দেশনাবলি দ্বারা সাহায্য করেছেন। যেগুলো তাঁর নবুয়ত ও রিসালাতের সত্যতাকে তুলে ধরেছে। রসুল (সা.)-এর মোজেজাসমূহের মধ্যে শ্রেষ্ঠ মোজেজা হলো, ‘আল কোরআন’।

মহাবিজ্ঞানময় এই কিতাব নাজিল করে মহান আল্লাহ  কেয়ামত পর্যন্ত সব মানবকে এর যে কোনো একটি সুরার ন্যায় সুরা তৈরি করার চ্যালেঞ্জ করেছেন। কিন্তু দুনিয়ার কেউই ওই চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হয়নি। বিশ্বনবীর মোজেজাসমূহের মধ্যে সবচেয়ে অধিক প্রসিদ্ধ মোজেজার একটি হলো, তাঁর হাতের ইশারায় চন্দ্র দ্বিখন্ডিত হওয়া, যখন কাফেররা এমন করে দেখার দাবি উত্থাপন করেছিল।

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, হজরত আবদুল্লাহ বিন সালাম হজরত রসুলে পাক (সা.)-এর মদিনায় আগমনের সংবাদ জানতে পেলেন, এ সময় তিনি নিজস্ব একটি বাগানে খেজুর পাড়ছিলেন। অতঃপর তিনি রসুল (সা.)-এর খেদমতে হাজির হয়ে বললেন, আমি আপনাকে এমন তিনটি প্রশ্ন করব যার উত্তর নবী ব্যতীত আর কেউ জানেন না। ১. কেয়ামতের সর্বপ্রথম আলামত কি? ২. জান্নাতবাসীদের সর্বপ্রথম খাদ্য কি? ৩. কিসের কারণে সন্তান কখনো পিতার অনুরূপ হয়, আবার কখনো তার মায়ের মতো হয়? রসুল (সা.) বললেন, এ বিষয়গুলো সম্পর্কে হজরত জিবরাইল (আ.) এই মাত্র আমাকে অবহিত করেছেন। কেয়ামতের প্রথম আলামত হলো, একটি অগ্নিকুন্ড যা লোকদের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একত্র করবে। আর জান্নাতবাসী প্রথম যে খাদ্য ভক্ষণ করবে তা হলো মাছের কলিজার অতিরিক্ত অংশ। আর সন্তানের ব্যাপার হলো, যদি স্ত্রীর বীর্যের আগে স্বামীর বীর্যের স্খলন ঘটে তাহলে সন্তান বাপের আকৃতি ধারণ করে। পক্ষান্তরে যদি স্ত্রীর বীর্যের প্রাধান্য ঘটে তাহলে সন্তান মায়ের মতো আকৃতি ধারণ করে। বিশ্বনবীর বৈশিষ্ট্যসমূহের মধ্যে থেকে একটি বৈশিষ্ট্য এই যে মহান আল্লাহ তাঁকে মহৎ গুণাবলি ও চারিত্রিক মাধুর্য দান করেছেন, যা অন্য কারও ভাগ্যে জোটেনি।

হজরত জাবির (রা.) বর্ণনা করেন, রসুল (সা.) বলেন, আমাকে পাঁচটি বস্তু দেওয়া হয়েছে, যেগুলো ইতঃপূর্বে কাউকে দেওয়া হয়নি। এক মাসের দূরত্ব পর্যন্ত প্রভাব ও প্রতিপত্তি দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে।  গোটা জমিনের পৃষ্ঠদেশ আমার উম্মতের জন্য মসজিদ ও পবিত্র ঘোষণা করা হয়েছে। আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে, অথচ আমার পূর্বে কোনো জাতির জন্য তা হালাল করা হয়নি।  আমাকে শাফায়াতের অধিকার দেওয়া হয়েছে। পূর্বেকার নবীকে কেবল তাঁর সম্প্রদায়ের হেদায়াতের জন্য পাঠানো হতো; কিন্তু আমাকে দুনিয়ার সব মানবের হেদায়াতের জন্য পাঠানো হয়েছে।

♦ লেখক : মাওলানা আবদুর রশিদ, ইসলামিক গবেষক।  

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬