শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

অ্যাশেজে জয়ের মুখে অস্ট্রেলিয়া

Image

অ্যাডিলেডে সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে অ্যাশেজে জয়ের সুবাস পেতে শুরু করেছে অস্ট্রেলিয়া। অফ-স্পিনার নাথান লায়নের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইংলিশদের প্রতিরোধ। ৪৩৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৪ রানেই ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। জয়ের জন্য আর মাত্র ৪ উইকেট দূরে অস্ট্রেলিয়া। দিন শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২০৭। ক্রিজে আছেন জেমি স্মিথ (২) ও উইল জ্যাকস (১১)।

ম্যাচের শেষ দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন মাত্র ৪ উইকেট। এই জয় পেলে তিন টেস্টের তিনটিতে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করবে অজিরা। মাত্র ১১ দিনের খেলায় অ্যাশেজ ট্রফি বা ‘অ্যাশেজ আর্ন’ নিজেদের দখলে রাখার সুবর্ণ সুযোগ এখন প্যাট কামিন্সদের সামনে।

দিনের শেষ ভাগে ইংল্যান্ডের ইনিংসে লায়ন একাই ধস নামান। রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন হ্যারি ব্রুক। এরপর বেন স্টোকসকে সাজঘরে ফেরান লায়ন। তবে সবচেয়ে বড় আঘাতটি ছিল দারুণ খেলতে থাকা জ্যাক ক্রলিকে স্টাম্পিং করানো। ৮৫ রান করে ক্রলি যখন লায়নের ফাঁদে পা দেন, তখনই মূলত ইংল্যান্ডের জয়ের আশা শেষ হয়ে যায়। মাত্র ৬ ওভারের ব্যবধানে ১৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্স ২৪ রানে নিয়েছেন ৩টি উইকেট। লায়ন ৬৪ রানে নিয়েছেন ৩টি।

এর আগে দিনের শুরুতে বোলিংয়ে ফেরেন অধিনায়ক বেন স্টোকস। নিজে ৭ ওভার বোলিং করেছেন। অস্ট্রেলিয়ার শেষ ৬ উইকেট মাত্র ৩৮ রানে তুলে নিয়ে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস ৩৪৯ রানে থামিয়ে দেয় ইংলিশ বোলাররা।অস্ট্রেলিয়ার হয়ে ট্রাভিস হেড ১৭০ এবং অ্যালেক্স ক্যারি ৭২ রান করেন। ইংল্যান্ডের পক্ষে জশ টাং ৭০ রানে ৪ উইকেট এবং ব্রাইডন কার্স ৮০ রানে ৩টি উইকেট নেন।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬