শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • নৌবাহিনীকে শক্তিশালী করতে নতুন বিমানবাহী জাহাজ নির্মাণের ঘোষণা: এমানুয়েল মাক্রোঁ।

নৌবাহিনীকে শক্তিশালী করতে নতুন বিমানবাহী জাহাজ নির্মাণের ঘোষণা: এমানুয়েল মাক্রোঁ।

Image

দেশের নৌবাহিনীকে শক্তিশালী করতে নতুন বিমানবাহী জাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ। রবিবার আবুধাবির একটি সামরিক ঘাঁটিতে ফরাসি সেনাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘অন্যে ভয় পায় এমন শক্তিশালী হতে হবে, বিশেষ করে সমুদ্রে। সেজন্য সামরিক কার্যক্রম পর্যালোচনার পর সিদ্ধান্ত নিয়েছি, ফ্রান্সকে একটি নতুন বিমানবাহী জাহাজে সজ্জিত করা হবে।’

মাক্রোঁ উল্লেখ করেন, এই প্রকল্পটি চলতি সপ্তাহেই চালু করা হবে। নতুন বিমানবাহী জাহাজটি বর্তমান চার্লস দে গল জাহাজের স্থলাভিষিক্ত হবে ২০৩০-এর দশকের শেষ দিকে।

তিনি আরও বলেন, নতুন বিমানবাহী জাহাজটি দেশের শক্তি, শিল্প ও প্রযুক্তির ক্ষমতার প্রতীক হবে, যা স্বাধীনতার সেবায় থাকবে এবং বর্তমান অস্থিরতায় সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করবে।

‘পোর্টে-অ্যাভিয়নস নুভেল জেনারেশন’ নামে এ প্রকল্পটির জন্য প্রায় ১২ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। রণতরিটি হবে ইউরোপে নির্মিত সর্ববৃহৎ যুদ্ধজাহাজ। এটি ফ্রান্সের নিউক্লিয়ার প্রতিরক্ষা ক্ষমতার মূল ভিত্তি হওয়ার পাশাপাশি ইউরোপের নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করবে।

প্রেসিডেন্ট মাক্রোঁ আরব আমিরাতে গিয়ে ফরাসি সেনাদের সঙ্গে ক্রিসমাস উদযাপন ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬