রবিবার । মার্চ ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন

ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন

Image

দেশীয় শিল্প প্রতিষ্ঠান নাভানার ব্যবসায়িক ক্ষতির পেছনে ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের নির্বাহী প্রেমিত সিংসহ ৩ জনের বিরুদ্ধে করা প্রতারণার মামলার সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

এই মামলার আসামিরা হলেন ভারতীয় বংশোদ্ভূত মালয়েশীয় নাগরিক টয়োটা বাংলাদেশ লিমিটেড নামে নবগঠিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং, জাপানি নাগরিক টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা টুশো কর্পোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমান।

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদালত নম্বর-১০ এ মামলার প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্ত প্রতিবেদনে পিবিআই জানায়, তদন্তে ৩ আসামির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা, এবং অভিন্ন উদ্দেশ্যে ষড়যন্ত্রের মাধ্যমে নাভানার ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
মামলারটির তদন্ত কর্মকর্তা ছিলেন পিবিআই-এর পুলিশ পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান। তদন্তের তদারকি অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন পিবিআই এর ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক।

চলতি বছরের জুলাই মাসে নাভালা লিমিটেড ওই ৩ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশে জাপানি গাড়ির প্রতিষ্ঠান টয়োটা টুশো কর্পোরেশনের ব্যবসায়িক পার্টনার নাভানা লিমিটেড। নাভানা দীর্ঘদিন ধরে টয়োটা টুশো করপোরেশনের সঙ্গে বাংলাদেশের জন্য টয়োটা ব্র্যান্ডের একক ডিস্ট্রিবিউটর হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছে। তবে অভিযুক্তরা এই একক ডিস্ট্রিবিউটরশিপ ব্যবস্থা দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নাভানা লিমিটেডের বিরুদ্ধে মিথ্যা ও পক্ষপাতদুষ্ট বাজার পরিস্থিতি ও কর্মদক্ষতা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। এর মাধ্যমে নাভানার সঙ্গে টয়োটার ব্যবসায়িক সক্ষমতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

তদন্তে পিবিআই জানিয়েছে, অভিযুক্তরা গ্রাহকদের অর্ডার করা যানবাহনের উৎপাদন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করেন। পাশাপাশি কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য বাধ্যতামূলক ‘ম্যানুফ্যাকচারার ইনভয়েস’ সরবরাহ না করে নাভানার স্বাভাবিক আমদানি ও সরবরাহ প্রক্রিয়া ব্যাহত করা হয়। এসব কর্মকাণ্ডের ফলে নাভানা লিমিটেড আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়। একই সঙ্গে কাস্টমস সংক্রান্ত জটিলতা ও জরিমানার ঝুঁকিতে পড়ে প্রতিষ্ঠানটি।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে নাভানার ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তদন্ত প্রতিবেদনের শেষাংশে পিবিআই জানায়, এই ৩ আসামির বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬ ধারা (বিশ্বাসভঙ্গ), ৪১৭ ধারা (প্রতারণা) ও ৩৪ ধারা (অভিন্ন উদ্দেশ্য) অনুযায়ী মামলা গঠনের মতো প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন। ওই দিন আদালত অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

Releated Posts

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান…

মার্চ ১৪, ২০২৬
স্বর্ণের দাম আরও কমল

স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬৮৩…

মার্চ ১৪, ২০২৬
ইরান যুদ্ধে অংশ নিতে ২৫০০ ‘স্থলসেনা’ পাঠালো যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে অংশ নিতে ২৫০০ ‘স্থলসেনা’ পাঠালো যুক্তরাষ্ট্র

চলমান ইরান যুদ্ধে অংশ নিতে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। জাপানের…

মার্চ ১৪, ২০২৬
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছার আগেই…

মার্চ ১৪, ২০২৬
ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার এক অনন্য মাইলফলক হিসেবে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি…

মার্চ ১৪, ২০২৬
খালেদা জিয়া বারবার গণতন্ত্র ফিরিয়েছেন

খালেদা জিয়া বারবার গণতন্ত্র ফিরিয়েছেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া। তিনি বাংলাদেশকে…

মার্চ ১৪, ২০২৬
ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার ১৫তম দিনে যা ঘটছে

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার ১৫তম দিনে যা ঘটছে

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে। এরই মাঝে খারাগ দ্বীপে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুগুলোতে মার্কিন…

মার্চ ১৪, ২০২৬
যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ। আজ…

মার্চ ১২, ২০২৬
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ব্রিটিশ কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে দুইটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শিক্ষা উদ্যোগের সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। উদ্যোগ দুটি হলো গ্লোবাল এডুকেশন…

মার্চ ১২, ২০২৬
ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন - crd.news