রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার থেকে ঢাকায় আসছেন ২০ হাজার নেতাকর্মী

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার থেকে ঢাকায় আসছেন ২০ হাজার নেতাকর্মী

Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে কক্সবাজার জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার জেলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন।

নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কক্সবাজার থেকে ঢাকায় বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাস ও নিয়মিত ট্রেনেও বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, দেশের আপামর জনতার প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কক্সবাজার জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী নিপীড়ন সহ্য করে তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন। জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। সংখ্যায় এটি ২০ হাজার ছাড়িয়ে যাবে। এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, পুরো দেশের তৃণমূল আজ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায়। কক্সবাজারও তার ব্যতিক্রম নয়। নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে এই ঐতিহাসিক আয়োজনের অংশ হবেন।

জেলা বিএনপি জানায়, মঙ্গলবার রাত থেকেই বাস ও ট্রেনে করে অসংখ্য নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। বুধবার রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে বরাদ্দকৃত বিশেষ ট্রেন ছেড়ে যাবে। সব মিলিয়ে আগামী ২৫ ডিসেম্বর সকালে পূর্বাচলের নির্ধারিত অনুষ্ঠানস্থলে কক্সবাজার জেলার ২০ হাজারেরও বেশি নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬