শনিবার । জুন ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • উত্তরা সেক্টর-৪ এ আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে রাজউকের মোবাইল কোর্ট

উত্তরা সেক্টর-৪ এ আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে রাজউকের মোবাইল কোর্ট

Image

রাজধানীর উত্তরা সেক্টর-৪-এর আবাসিক এলাকায় গড়ে ওঠা অবৈধ বাণিজ্যিক কার্যক্রম বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আবাসিক প্লটে পরিচালিত একাধিক রেস্টুরেন্ট, ফাস্টফুড দোকান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, “উত্তরা সেক্টর-৪-এর আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায়, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

যেসব ভবন আবাসিক হিসেবে অনুমোদিত হলেও সেখানে বাণিজ্যিক কার্যক্রম চালানো হচ্ছে, তা রাজউকের আইন ও বিধিমালার পরিপন্থী।

অভিযানে আজোয়া, টেস্টি, হট কেক, বিসমিল্লাহির সুইটসসহ একাধিক রেস্টুরেন্ট ও ফাস্টফুড দোকান সিলগালা করা হয়।

ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানকালে একটি শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া গেলে সেটি হঠাৎ বন্ধ না করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে স্থানান্তরের জন্য সময় দেওয়া হয়েছে।

এছাড়া একটি ফক্স হাউজ রেস্টুরেন্টে কোনো মালিকপক্ষ উপস্থিত না থাকায় সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
খাজানা রেস্টুরেন্টে পৃথক অভিযান চালিয়ে দেখা যায়, বহুতল আবাসিক ভবনের নিচতলা ও দোতলায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি আবাসিক রূপে ফিরিয়ে না আনলে জরিমানা ও কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন ম্যাজিস্ট্রেট।

এ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি জানিয়ে ম্যাজিস্ট্রেট বলেন, দোকান মালিক ও ভবন মালিকদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয়েছে।
রাজউক কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও আবাসিক এলাকায় অ-আবাসিক কার্যক্রম রোধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬