সোমবার । সেপ্টেম্বর ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

আইপিএল নয়, পিএসএলে মাতাবেন মুস্তাফিজ

Image

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে দেখা না গেলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ক্রিকেটভক্তদের মাতাতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজুর রহমানকে স্বাগত জানিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশের জার্সিতে আঙুল উঁচিয়ে উদযাপনরত মুস্তাফিজের ছবি দিয়ে ক্যাপশন দেওয়া হয়— ‘মুস্তাফিজুর রহমান—পিএসএলের নতুন যুগে স্বাগত।’ পোস্টে আরও লেখা হয়, ‘ব্যাটাররা সাবধান… নতুন যুগে আসছেন দ্য ফিজ।’

রাজনৈতিক ও নিরাপত্তাজনিত টানাপোড়েনে আইপিএল থেকে মুস্তাফিজ বাদ পড়ার পর দ্রুতই তাকে ড্রাফটে অন্তর্ভুক্ত করে পিএসএল কর্তৃপক্ষ। মুস্তাফিজের এজেন্টের সঙ্গে যোগাযোগের মাধ্যমেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে কোন ক্যাটাগরিতে তাকে রাখা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, গত বছরের মতো এবারও তিনি সর্বোচ্চ ক্যাটাগরি ‘প্লাটিনাম’-এ থাকতে পারেন।

পিএসএলের ১১তম আসরের ড্রাফটের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ফেব্রুয়ারি। ওই দিনই জানা যাবে, করাচি, লাহোর নাকি অন্য কোনো দলের হয়ে খেলবেন মুস্তাফিজ। এবারের পিএসএলে দুটি নতুন দল যুক্ত হয়ে দলসংখ্যা বেড়ে আটটিতে দাঁড়াচ্ছে। বিভিন্ন কাঠামোগত পরিবর্তনের কারণে এবারের আসরকে ‘নতুন যুগ’ হিসেবে অভিহিত করা হচ্ছে। নতুন দুই দলের মালিকানা নির্ধারণ করা হবে ৮ জানুয়ারি।

এদিকে এবছর আইপিএল ও পিএসএল একসঙ্গে শুরু হচ্ছে। ২৬ মার্চ শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে আইপিএল, আর পিএসএল চলবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত। আইপিএল নিলামে দল পাওয়ায় প্রাথমিকভাবে পিএসএল ড্রাফটে নাম দেননি মুস্তাফিজ।

গত ১৬ ডিসেম্বর আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিযোগিতায় ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এরপরই কেকেআর আনুষ্ঠানিকভাবে তাকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।

পরবর্তীতে নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দেওয়া হলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে আইপিএল সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইপিএল গভর্নিং কাউন্সিল বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬