সোমবার । এপ্রিল ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আইন ও আদালত
  • মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

Image

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি আজ।

রবিবার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হবে।

এ মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠনের জন্য প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষকে শুনবেন ট্রাইব্যুনাল।

যদিও ১৪ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন পলকের আইনজীবী লিটন আহমেদ। গত ৭ জানুয়ারি এ আবেদন করেন তিনি। এ ছাড়া পলাতক জয়ের পক্ষে লড়বেন সরকারি খরচে নিয়োগ পাওয়া (স্টেট ডিফেন্স) আইনজীবী মনজুর আলম।

ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় গত ১৭ ডিসেম্বর আইনজীবী মনজুর আলমকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে নিয়োগে দিয়েছেন ট্রাইব্যুনাল।

জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলার সময় ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের হত্যার তথ্য আড়াল, হত্যাযজ্ঞে উসকানি, ষড়যন্ত্র ও সম্পৃক্ত থাকার মতো মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

Releated Posts

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

 ✒️বাসস তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও…

এপ্রিল ১৯, ২০২৬
আগামী সপ্তাহে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: আল জাজিরা

আগামী সপ্তাহে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: আল জাজিরা

আগামী শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি নিরাপত্তা…

এপ্রিল ১৯, ২০২৬
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে হাজার…

এপ্রিল ১৯, ২০২৬
আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফের) সঙ্গে ঋণচুক্তির মাধ্যমে দেশের জনগণকে জিম্মি করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ…

এপ্রিল ১৯, ২০২৬
সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

সোমালিয়া থেকে পৃথক হতে চাওয়া সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগের পদক্ষেপের নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবসহ ১২ মুসলিম…

এপ্রিল ১৯, ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী

 লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান লড়াইয়ে ইসরাইলের এক সেনাসদস্য নিহত হয়েছে। এই সপ্তাহেই অঞ্চলটিতে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরাইলি সেনাবাহিনীর…

এপ্রিল ১৯, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার 

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরান ‘যুদ্ধক্ষেত্রে বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি…

এপ্রিল ১৯, ২০২৬
রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে বসে গভীর রাত পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন। শনিবার দিবাগত রাত…

এপ্রিল ১৯, ২০২৬
সাড়ে ১৭শ কোটির মাইলফলকে ‘ধুরন্ধর ২’

সাড়ে ১৭শ কোটির মাইলফলকে ‘ধুরন্ধর ২’

আদিত্য ধর পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করছে।…

এপ্রিল ১৯, ২০২৬
মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ - crd.news