রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • সাধারণ মানুষের পরামর্শ নেবেন তারেক রহমান

সাধারণ মানুষের পরামর্শ নেবেন তারেক রহমান

Image

দেশের সর্বস্তরের মানুষের পরামর্শ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচন, দল পরিচালনা, এমনকি নির্বাচনে বিজয়ী হলে সরকার পরিচালনাসহ সব বিষয়েই পরামর্শের ভিত্তিতে কার্যক্রম সম্পন্ন করা হবে। দল ও সরকারের প্রতিটি কার্যক্রমে যাতে গণমানুষের আশা-আকাক্সক্ষা ও মতামতের প্রতিফলন এবং বাংলাদেশে সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ ঘটে সে লক্ষ্যেই তাদের মতামত ও পরামর্শ গ্রহণের এই উদ্যোগ নিয়েছেন বিএনপির কর্ণধার। শিগগিরই তিনি সর্বস্তরের মানুষের কাছ থেকে মতামত আহ্বান করবেন। এজন্য চেয়ারম্যানের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের জন্য কিউ আর কোড চালু করা হবে। এই কিউ আর কোড সিস্টেমে একজন নাগরিক যেকোনো বিষয়ে তার মতামত দিতে পারবেন। এই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যেই ‘ম্যাচ মাই পলিসি ডট নেট’ নামের একটি ওয়েবসাইট চালু করেছে বিএনপি। দলের নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশের সর্বস্তরের মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতেই বিএনপি দল পরিচালনা থেকে শুরু করে নির্বাচন, জনরায়ে সরকারের গেলে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব ধরনের কাজ করতে চায়। যাতে করে বিএনপি এবং ভবিষ্যৎ সরকারের প্রতিটি কার্যক্রমেই দেশের জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটে। এজন্যই আমাদের চেয়ারম্যান এই উদ্যোগ নিয়েছেন।’

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা এবং তারুণ্যের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বিএনপি ম্যাচ মাই পলিসি নামে নতুন ওয়েব অ্যাপ চালু করেছে। যেখানে দলটির নীতি নিয়ে তরুণ ও সাধারণ মানুষ মতামত দিতে পারবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, www.matchmypolicy.net’ এই ওয়েবসাইটে গিয়ে যেকোনো নাগরিক তাদের মতামত প্রকাশ করতে পারবেন। যা বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টার‌্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম। ম্যাচ মাই পলিসি একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস সহজ ও পরিচিত। এখানে ম্যাচ হবে বিএনপির পলিসির সঙ্গে যে কারও মতামত। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে, যা সোয়াইপ করেই নিজ অবস্থান জানা যাবে।

এ ছাড়া অ্যাপে একটি ‘Opinion’ অপশন রাখা হয়েছে, যেখানে পলিসি বিষয়ে লিখিতভাবে পরামর্শ দেওয়া যাবে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জেন-জি, তরুণ ও সাধারণ জনগণকে পলিসি নির্ধারণের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা। জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা। অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কনটেন্ট রাখা হয়েছে। যা পলিসি ও বিএনপির ভবিষ্যৎ ভাবনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে সাহায্য করবে। এ প্রসঙ্গে বিএনপির সহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপি মনে করে, ম্যাচ মাই পলিসি কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়-এটি পলিসিনির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।

সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে নির্বাচনি প্রচারে নামবেন। এরপর বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে, শনিবার ভোটের প্রচারণা শুরুর বিষয়ে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ জানুয়ারি থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’

দলীয় সূত্রে জানা গেছে, তফশিল অনুযায়ী, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। ওই দিনই তারেক রহমান সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচার কার্যক্রম চালাবেন। এরই ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজারে জনসভায় অংশগ্রহণ এবং শ্রীমঙ্গলে নির্বাচনি সভায় বক্তব্য রাখবেন। এর আগে গত সপ্তাহে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন কমিশনের অনুরোধে তাঁর উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়।

লেখকঃ  শফিউল আলম দোলন

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬