সোমবার । সেপ্টেম্বর ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • বিকল্প হিসেবে ভারতেরই দুই ভেন্যু ভাবনায় আইসিসি

বিকল্প হিসেবে ভারতেরই দুই ভেন্যু ভাবনায় আইসিসি

Image

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে জটিলতা কাটছেই না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন অবস্থানগত লড়াইয়ে আটকে আছে।

টুর্নামেন্ট শুরু হতে এখন মাত্র তিন সপ্তাহের একটু বেশি সময় বাকি। কিন্তু বাংলাদেশ ভারত গিয়ে নির্ধারিত ম্যাচ খেলবে কি না—সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখিয়ে বিসিবি চায়, বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। এ দাবিতে আইসিসি একাধিকবার আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে বিসিবি। তবে আইসিসির অবস্থান ভিন্ন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যমতে, আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে, তবে সেগুলো শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা কম।

এ ক্ষেত্রে ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বকাপের সহ-আয়োজক আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। দুই সংস্থাই বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

চেন্নাইয়ের ঐতিহ্যবাহী চিপক স্টেডিয়াম আগেই বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারিত রয়েছে। সেখানে সাতটি ম্যাচ আয়োজনের সূচি আছে, যার মধ্যে সম্ভাব্য ভারত-অস্ট্রেলিয়া ‘সুপার এইট’ ম্যাচও রয়েছে। টিএনসিএ কর্মকর্তারা জানিয়েছেন, আটটি পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন নিয়ে তাদের কোনো সমস্যা হবে না।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলার কথা। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার সূচি রয়েছে।

এরই মধ্যে বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে দ্রুতগতির বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। এর পরই বাংলাদেশ ভারত সফর নিয়ে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে আইসিসিকে দু’বার চিঠি দিয়েছে।

আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। সম্ভাব্যভাবে সোমবার (১২ জানুয়ারি) এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারে তারা। তবে ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি ও ভেন্যু বদলের বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ থাকায়, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি মেনে নেবে—এ সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। 

সূত্র: ক্রিকবাজ

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬