শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • শাকসু নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

শাকসু নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

Image

দীর্ঘ ২৮ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ঘিরে আবার প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। এতে শিক্ষার্থীদের মধ্যেও তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসের হলপাড়া, একাডেমিক ভবন, টং দোকান ও আড্ডাস্থলগুলো এখন পোস্টার, ব্যানার ও স্লোগানে মুখর। কেউ লিফলেট বিতরণ করছেন, কেউ ছোট ছোট দলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন। আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছেন প্রচারণার প্রধান মাধ্যম হিসেবে।

প্রার্থীদের প্রচারণায় উঠে আসছে শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা। আবাসন সংকট, পরিবহন সমস্যা, ক্যাম্পাসের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন—এসব বিষয় প্রাধান্য পাচ্ছে নির্বাচনী অঙ্গীকারে।

নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বাড়ছে আলোচনা ও বিতর্ক। শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী ও দায়িত্বশীল ছাত্র সংসদ গড়ে উঠবে, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কী বিষয়কে গুরুত্ব দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে হুমায়রা জান্নাত নামের এক নারী শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে, এটি আমাদের জন্য বড় বিষয়। আমরা এমন প্রার্থী চাই, যারা আমাদের হয়ে কাজ করবে, কথা বলবে এবং যাদের আচরণ ও মনোভাব ইতিবাচক।’

এ বিষয়ে শাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, ‘শাকসু নির্বাচন খুবই সন্নিকটে। এ কারণে প্রার্থীদের মধ্যে প্রচারণার প্রতিযোগিতা চলছে। সবার সম্মিলিত অংশগ্রহণে একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারব বলে আশা করছি।’

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬