শুক্রবার । আগস্ট ৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • রাজনীতি
  • সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই: আমীর খসরু

সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই: আমীর খসরু

Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এখন দেশের সংস্কৃতিরও অংশ হয়ে গেছে। এ উৎসব যেভাবে বলা হয় সার্বজনীন, আসলে সেটি কেবল সার্বজনীন না। বরং আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। সোমবার রাতে নগরীর জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি নেতৃবৃন্দক সাথে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সীমানায় জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ও ইতিহাস নির্বিশেষে সবাই সংবিধান অনুযায়ী সমান নাগরিক। তাই সংখ্যালঘু বলে কিছু নেই। যদি সংবিধান আপনাকে সমান অধিকার দেয়, তাহলে সংখ্যালঘু ধারণা সাংঘর্ষিক। এটা হতে পারে না। আমাদের সকলকে এটি মাথায় রাখতে হবে।

দলের নীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এটি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট নয়, বরং দলের নীতি ও সাংবিধানিক অধিকার থেকে বলা হয়েছে। একইভাবে “ধর্ম যার যার, নিরাপত্তা সবার” এটিও পলিটিক্যাল স্টেটমেন্ট নয়, বরং নীতি নৈতিকতা থেকে বলা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাহাড়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজা আয়োজন নিয়ে তিনি বলেন, আমরা যেই অবস্থাতেই থাকি না কেন, কারও নাগরিক অধিকার হরণ করার অধিকার আমাদের নেই। সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, কারো বেশি বা কম নয়। দেশ পরিচালনায় ও দৈনন্দিন জীবনেও এটি মাথায় রাখতে হবে। এর আগে তিনি শুলক বহর ওয়ার্ডের ২ নম্বর গেইট আদর্শ পাড়া মুরাদপুর মন্দির, লালখান বাজার হাইওয়ে মোড় পূজা মন্ডপ ও ১৩ নম্বর ওয়ার্ড হাসপাতালের পাশে লোকসেড গেট পূজা মন্ডপ পরিদর্শন করেন।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুস সাত্তার, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, মন্জুর আলম চৌধুরী মন্জু।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, জাফর আহমেদ, আশরাফুল ইসলাম, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, যুগ্ম আহবায়ক রিফাত হোসেন শাকিল, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, বেসরকারী কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস প্রমুখ।

Releated Posts

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…

আগস্ট ৭, ২০২৬
AES Study Abroad Hosts Australian Education Expo Featuring Leading Universities in Dhaka

AES Study Abroad Hosts Australian Education Expo Featuring Leading Universities in Dhaka

An Australian Education Expo featuring Australian leading universities was held in Dhaka on Wednesday, providing Bangladeshi students with…

আগস্ট ৫, ২০২৬
ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬