শুক্রবার । এপ্রিল ১৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থী: ইফতেখারুজ্জামান

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থী: ইফতেখারুজ্জামান

Image

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইফতেখারুজ্জামান।

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতি ও ধর্মান্ধতা প্রতিরোধ করে একুশের চেতনা প্রতিষ্ঠা করতে হবে।”

ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, একুশের চেতনার একটি ঐতিহাসিক ধারাবাহিকতা রয়েছে। দেশে নির্বাচন সম্পন্ন হয়েছে, নতুন সরকার দায়িত্ব নিয়েছে—কর্তৃত্ববাদী পর্বের অবসানের পর একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে রাষ্ট্র ও সমাজকে নতুন করে ভাবতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক বলেন, “আমাদের বিবেচনায় দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী। বিশেষ করে সমঅধিকারবিরোধী যে কোনো শক্তিকে প্রতিহত করাই একুশের চেতনার মূল বার্তা।”

তিনি আরও বলেন, নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করাই একুশের প্রকৃত চেতনার প্রতিফলন।

একুশের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

Releated Posts

দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী

দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। দেশের স্বার্থে আমাদের সবার সতর্ক…

এপ্রিল ১৬, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার তারিখ চূড়ান্ত হয়নি : পাকিস্তান

ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার তারিখ চূড়ান্ত হয়নি : পাকিস্তান

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের…

এপ্রিল ১৬, ২০২৬
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়েছে।…

এপ্রিল ১৬, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।…

এপ্রিল ১৬, ২০২৬
ইসরাইলের সঙ্গে আলোচনার বিষয়ে লেবানন ‘অবহিত নয়’: সরকারি সূত্র

ইসরাইলের সঙ্গে আলোচনার বিষয়ে লেবানন ‘অবহিত নয়’: সরকারি সূত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরাইলের নেতাদের মধ্যে বৃহস্পতিবার আলোচনার ঘোষণা দিলেও, ইসরাইলের সঙ্গে এমন কোনো আসন্ন…

এপ্রিল ১৬, ২০২৬
রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনে নিহত ১৪

রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনে নিহত ১৪

রাশিয়ার নতুন করে চালানো হামলায় ইউক্রেনে অন্তত ১৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।  গত…

এপ্রিল ১৬, ২০২৬
ইকুয়েডরে বাস দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

ইকুয়েডরে বাস দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বুধবার একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে ১১ জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছে। …

এপ্রিল ১৬, ২০২৬
বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ

বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ

জেলার সারিয়াকান্দি উপজেলায় মজুত করা প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার রাতে পৌর…

এপ্রিল ১৬, ২০২৬
জাতিসংঘ সিপিডি-৫৯ অধিবেশনে গবেষণা ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান বাংলাদেশের

জাতিসংঘ সিপিডি-৫৯ অধিবেশনে গবেষণা ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান বাংলাদেশের

গবেষণা ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় ও সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক ডিজিটাল বিভাজন কমাতে সমন্বিত…

এপ্রিল ১৬, ২০২৬
দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থী: ইফতেখারুজ্জামান - crd.news