শনিবার । এপ্রিল ১৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • সুপার এইটস গ্রুপিং নিয়ে বিতর্ক, ‘ভারতকে সুবিধা’ অভিযোগ নাকচ করলেন আকাশ চোপড়া

সুপার এইটস গ্রুপিং নিয়ে বিতর্ক, ‘ভারতকে সুবিধা’ অভিযোগ নাকচ করলেন আকাশ চোপড়া

Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটস গ্রুপিং ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। গ্রুপ পর্বে শীর্ষে থাকা চার দল—ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবয়ে—সবাইকে রাখা হয়েছে গ্রুপ ১-এ।

অন্যদিকে গ্রুপ ২-এ জায়গা পেয়েছে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ফলে প্রথম রাউন্ডে সেরা পারফর্ম করা দুই দল সেমিফাইনালের আগেই ছিটকে পড়তে পারে—এমন শঙ্কা দেখা দিয়েছে।

সমালোচকদের দাবি, গ্রুপ চ্যাম্পিয়নদের একসঙ্গে রাখায় প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হয়েছে। এতে কোনো রানার্সআপ দল তুলনামূলক সহজ পথ পেয়ে যেতে পারে বলেও মত তাদের।

তবে ‘ভারতকে সুবিধা দিতে’ এমন সূচি করা হয়েছে—এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সাবেক ভারতীয় ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

তার ব্যাখ্যা, টুর্নামেন্ট দুটি দেশে—ভারত ও শ্রীলঙ্কায়—আয়োজিত হওয়ায় সূচি নির্ধারণে ভেন্যু ও ভ্রমণসংক্রান্ত সীমাবদ্ধতা ছিল। পাশাপাশি রাজনৈতিক কারণে পাকিস্তান ভারতের মাটিতে খেলছে না, যা গ্রুপ বিন্যাসে প্রভাব ফেলেছে।

চোপড়া বলেন, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা এবং ভারতকে আলাদা গ্রুপে রাখা ছিল বাস্তবসম্মত সিদ্ধান্ত। “এতে ভারতের কী সুবিধা হলো? দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল একই গ্রুপে থাকলে সেটি কোনোভাবেই সহজ নয়,” মন্তব্য তার।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, অতীতেও—বিশেষ করে ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে—একই ধরনের গ্রুপিং দেখা গিয়েছিল।

Releated Posts

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ইরান। বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার কয়েক…

এপ্রিল ১৮, ২০২৬
ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

রাজধানীর পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পিংকি খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল)…

এপ্রিল ১৮, ২০২৬
জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

✒️বাসস ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্বে ঘোষিত সীমিত ওভারের সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)|…

এপ্রিল ১৮, ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর…

এপ্রিল ১৮, ২০২৬
প্রথম হজ ফ্লাইটে সৌদি আরবে ৪১৯ জন

প্রথম হজ ফ্লাইটে সৌদি আরবে ৪১৯ জন

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত বিজি ৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা…

এপ্রিল ১৮, ২০২৬
আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার। তিনি বলেন, ‘আশা করি,…

এপ্রিল ১৮, ২০২৬
মার্কিন অবরোধ অব্যাহত থাকলে আবার হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

মার্কিন অবরোধ অব্যাহত থাকলে আবার হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

✒️বাসস যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। শনিবার…

এপ্রিল ১৮, ২০২৬
সফল হজ পালনে পূর্বপ্রস্তুতি জরুরি

সফল হজ পালনে পূর্বপ্রস্তুতি জরুরি

✒️ শায়খ আহমাদুল্লাহ হজ মুমিন জীবনের পরম আকাক্সিক্ষত ইবাদত এবং এটি ইসলামের মৌলিক পাঁচটি মূল স্তম্ভের একটি। মহান আল্লাহর…

এপ্রিল ১৮, ২০২৬
বোলারদের কৃতিত্ব দিলেন ফক্সক্রফট

বোলারদের কৃতিত্ব দিলেন ফক্সক্রফট

বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। গতকাল শুক্রবার মিরপুরে টসে জিতে আগে…

এপ্রিল ১৮, ২০২৬
সুপার এইটস গ্রুপিং নিয়ে বিতর্ক, ‘ভারতকে সুবিধা’ অভিযোগ নাকচ করলেন আকাশ চোপড়া - crd.news