বৃহস্পতিবার । সেপ্টেম্বর ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

Image

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পর ম্যাচ তারা উপহার দিয়েছে আগ্রাসী ও রোমাঞ্চকর ক্রিকেট, যা মনের খোরাক দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। সেমি-ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে পৌঁছাতে চান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।

বুধবার কলকাতায় প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামবে প্রোটিয়ারা। গত বিশ্বকাপের রানার্স আপ দলটি এখনও পর্যন্ত এই বিশ্বকাপের সবচেয়ে পরিপূর্ণ দল হিসেবে দেখা যাচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে ডাবল সুপার ওভারের ম্যাচ ছাড়া কোনো খেলায় বড় চাপে পড়তে হয়নি তাদের।

তবে ফেভারিট হওয়ার বিষয়টি নিয়ে মার্করাম উৎসাহী নন। তিনি বলেন, ‘আমরা ফেভারিট নাকি নই, সেটা দর্শক ও বিশ্লেষকদের ভাবনার বিষয়। আমাদের মনোযোগ শুধু ভালো ক্রিকেট খেলায়। গত ১৮ মাস ধরে আমরা যে রোমাঞ্চকর স্টাইলের ক্রিকেট খেলার চেষ্টা করেছি, সেটিই আবার মেলে ধরতে চাই। যদি আমরা তা করতে পারি, আশা করি দর্শকদের বিনোদন দিতে পারব এবং সেটি আমাদের ভালো অবস্থানে নিয়ে যাবে।’

মার্করাম আরও জানান, ‘ভিন্ন কিছু করার চেষ্টা করছি না আমরা। যে জায়গাগুলোয় আমরা ভালো করেছি এবং যেভাবে এখানে পৌঁছেছি, সেগুলোই আবার করতে চাই। ঠিকঠাক করতে পারলে আমাদের জয় সম্ভাবনা থাকবে।’

গ্রুপ পর্বে দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে দক্ষিণ আফ্রিকা সহজ জয় অর্জন করেছিল। কিউইদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য ১৭ বল বাকি রেখে ৭ উইকেটে পেরিয়ে যায় প্রোটিয়ারা। সেই ম্যাচে মার্করাম অপরাজিত ছিলেন ৪৪ বলে ৮৬ রানের ইনিংস খেলে।

তবে অধিনায়ক মনে করিয়ে দেন, ‘সেমি-ফাইনাল এক নতুন লড়াই। নিউজিল্যান্ড একটি মানসম্পন্ন দল। গ্রুপ পর্বের জয়কে আমরা খুব সহজে পুনরাবৃত্তি করতে পারব না। একে নতুন শুরু হিসেবে দেখতে হবে। ছেলেরা রোমাঞ্চিত এবং আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা আবার মেলে ধরতে।’

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬