রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

আজ টাইগার-আফগান লড়াই শুরু

Image

শারজাহর মরুর বুকে আজ (২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এশিয়া কাপের উত্তাপ এখনও না কমলেও এবার লক্ষ্য ভিন্ন—টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এর মধ্যে আফগানিস্তান জিতেছে ৭ বার, আর বাংলাদেশ জয় পেয়েছে ৬ বার।

দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০১৪ সালে, যেখানে জয় পেয়েছিল টাইগাররা। সর্বশেষ দেখা হয় এশিয়া কাপে, যেখানে ৮ রানের রোমাঞ্চকর জয়ে আফগানদের হারিয়েছিল বাংলাদেশ।

সিরিজের আগে ট্রফি উন্মোচনের সময় এক ফ্রেমে দেখা যায় দুই অধিনায়ক জাকের আলী ও রশিদ খানকে। এশিয়া কাপে বাংলাদেশের কাছে হারের পর রশিদের আচরণ নিয়ে বিতর্ক থাকলেও, সেটি এখন অতীত। দুই দলই চায় নতুন করে শুরু করতে।

এই সিরিজ দুই দলেরই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ। কেবল জয় নয়, দলগঠনের দিকেও থাকবে নজর। বাংলাদেশ একাদশে এসেছে কিছু পরিবর্তন, বিশেষ করে ব্যাটিং বিভাগে।

ইনজুরির কারণে দলের বাইরে লিটন দাস। তার জায়গায় ওপেন করতে পারেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তিন নম্বরে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। মিডল অর্ডারে থাকবেন তাওহীদ হৃদয়, অধিনায়ক জাকের আলী ও সোহান।

বোলিং বিভাগে স্পিনে আছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি, আর পেস আক্রমণে মুস্তাফিজ, তাসকিন ও তানজিম হাসান সাকিব।

এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল আফগানিস্তান। বিশ্রাম নিয়ে এবার ফিরেছে রশিদ খানের দল। তাদের লক্ষ্য বাংলাদেশর কাছে হারের প্রতিশোধ। সংবাদ সম্মেলনে রশিদ জানান, “আমরা পুরোপুরি প্রস্তুত।”

রশিদের বিশেষ নজরে আছেন সাইফ হাসান। ভারত ও পাকিস্তানের বিপক্ষে সাহসী ব্যাটিং করে ইতোমধ্যেই নজর কেড়েছেন এই বাঁহাতি ওপেনার। রশিদ নিজেও প্রশংসা করেছেন তার সাম্প্রতিক পারফরম্যান্সের।

সিরিজের তিন ম্যাচের সূচি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২, ৩ এবং ৫ অক্টোবর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় প্রতি ম্যাচের শুরু হবে রাত ৯টায়।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬