বৃহস্পতিবার । এপ্রিল ২৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা?

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা?

Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ঐতিহাসিক মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ হাইভোল্টেজ ম্যাচ। এ ম্যাচের বিজয়ী দল পেয়ে যাবে ফাইনালের টিকিট।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবহাওয়া হতে পারে বড় ফ্যাক্টর। যদিও আবহাওয়া পূর্বাভাস সংস্থা আকুওয়েদার জানিয়েছে, বৃহস্পতিবার মুম্বাইয়ে বৃষ্টির সম্ভাবনা শূন্য শতাংশ। তবে যদি বৃষ্টির কারণে ম্যাচটি ভেসে যায়, তাহলে ফাইনালে কোন দল উঠবে এ নিয়ে সমর্থকদের মনে জাগছে প্রশ্ন।

বৃষ্টির বিষয়টি মাথায় রেখে সেমিফাইনালের ম্যাচের জন্য বিকল্প পরিকল্পনা রেখেছে আইসিসি। সেমিফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ম্যাচের দিন খেলা শেষ করা না গেলে শুক্রবার পুনরায় শুরু হবে।

এছাড়া বৃহস্পতিবার ম্যাচ শেষ করার জন্য অতিরিক্ত ৯০ মিনিট সময় রাখা হয়েছে। প্রয়োজন হলে রিজার্ভ ডে-তে ম্যাচ শেষ করতে অতিরিক্ত দুই ঘণ্টা সময় দেওয়া হবে।

ম্যাচ বৈধ হতে শর্ত কী?

টি-টোয়েন্টি ম্যাচ ফলাফলের জন্য দুই দলকেই অন্তত ১০ ওভার করে ব্যাট করতে হবে। যদি সেটিও সম্ভব না হয়, তাহলে ম্যাচ হবে ‘নো রেজাল্ট’।

সেক্ষেত্রে কারা যাবে ফাইনালে?

‘নো রেজাল্ট’ হলে সিদ্ধান্ত হবে সুপার এইট পর্বের পয়েন্ট টেবিল অনুযায়ী। গ্রুপ-১ এ ভারত ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছিল। গ্রুপ-২ এ ইংল্যান্ড তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে ম্যাচ সম্পূর্ণ পরিত্যক্ত হলে পয়েন্টের হিসেবে ইংল্যান্ডই পাবে ফাইনালের টিকিট। ভারতের বিদায় নিশ্চিত হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জয় পেয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাই ভারত-ইংল্যান্ড ম্যাচের ফলই নির্ধারণ করবে ফাইনালে কাদের মুখোমুখি হবে কিউইরা।

সুত্রঃবিডি-প্রতিদিন

Releated Posts

আলিবাবা ডটকমের সঙ্গে বিসিসিসিআইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

আলিবাবা ডটকমের সঙ্গে বিসিসিসিআইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশের উদ্যোক্তা, রপ্তানিকারক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে আলিবাবা ডটকমের সঙ্গে সমঝোতা স্মারক…

এপ্রিল ২৩, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি

ইসরাইলি হামলায় লেবাননে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি

হিজবুল্লাহর সঙ্গে সর্বশেষ যুদ্ধে ইসরাইলি হামলায় লেবাননে অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।  বুধবার প্রকাশিত এক সরকারি…

এপ্রিল ২৩, ২০২৬
পর্যটন বিকাশে ২৫ এপ্রিল হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান’ সিজন-২

পর্যটন বিকাশে ২৫ এপ্রিল হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান’ সিজন-২

দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে আগামী ২৫ এপ্রিল (শনিবার) রাজধানী ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হতে…

এপ্রিল ২৩, ২০২৬
মোসাদের সঙ্গে সম্পৃক্ততার দায়ে ইরানে ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মোসাদের সঙ্গে সম্পৃক্ততার দায়ে ইরানে ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার দায়ে দোষী সাব্যস্ত একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার দেশটির বিচার…

এপ্রিল ২৩, ২০২৬
মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান

মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলবে না…

এপ্রিল ২৩, ২০২৬
দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী

দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই সংসদে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একটি জায়গায় উপনীত হয়েছি, দেশ ও দেশের মানুষের…

এপ্রিল ২৩, ২০২৬
পরাজিত পক্ষ শর্ত চাপাতে পারে না: ট্রাম্পকে ইরান

পরাজিত পক্ষ শর্ত চাপাতে পারে না: ট্রাম্পকে ইরান

যুদ্ধবিরতির সময় বাড়ানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি। তিনি…

এপ্রিল ২২, ২০২৬
ইউএস-বাংলার মধ্যপ্রাচ্যের সকল রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক

ইউএস-বাংলার মধ্যপ্রাচ্যের সকল রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক

প্রবাসী বাংলাদেশিদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে…

এপ্রিল ২২, ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের…

এপ্রিল ২২, ২০২৬
ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা? - crd.news