শুক্রবার । আগস্ট ৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

Image

রাজধানীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি ধাপে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি, ফলাফল ঘোষণা—নির্বাচনের প্রতিটি ধাপেই কারচুপি করা হয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী এ বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশের আয়োজন করে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, বিজয়নগর, নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যের জবাবে প্রশ্ন তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে কি জামায়াতে ইসলামী ছাড়া কোনো বিরোধী দল আছে? তিনি বলেন, ‘আপনি তো বলেছেন, যারা বিরোধী দলে আছে তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেননি। আমরা বিশ্বাস করি, আপনি একা এই ইঞ্জিনিয়ারিং করতে পারেননি। আপনি নাম প্রকাশ করুন—আর কারা এর সঙ্গে জড়িত ছিল।’

রিজওয়ানা হাসানকে তাঁর বক্তব্যের ভিডিও বারবার দেখার অনুরোধ জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘আপনি দেখুন আপনি কী বলেছেন। আপনি আপনার বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘আমি রাজনৈতিক দলকে মিন করিনি, আমি উগ্রবাদকে মিন করেছি।’ আপনার কথায় আপনি আবার আটকে যাচ্ছেন।

সাংবাদিক যখন বলেছেন, তাদের একটা অংশ বিরোধী দলে আছে—তখন আপনি বলেছেন, ‘বিরোধী দলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দিইনি। হোয়াট ডু ইউ মিন বাই দিজ টাইপ অব কমেন্ট।’

তিনি আরো বলেন, ‘কোনো উগ্রবাদী তো সংসদে নেই। যারা সংসদ নির্বাচনে অংশ নিয়েছে, সবাই নিবন্ধিত রাজনৈতিক দল। ইসলাম কোনো উগ্রবাদ বা চরমপন্থাকে সমর্থন করে না।’

রিজওয়ানা হাসানকে একজন ‘আত্মস্বীকৃত রাজসাক্ষী’ উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, “আপনাকেই প্রমাণ করতে হবে, বিরোধী দল বলতে আপনি কাকে মিন করেছেন। আজ আপনি আবার আনন্দবাজারের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি যদি কোনো মবের শিকার হই, তাহলে জামায়াত-শিবিরকে দায়ী থাকতে হবে।’ ছি ছি ছি—এ কথা আপনি কেন বলতে গেলেন। এই কথাটাকে আমরা উসকানিমূলক কথা মনে করি। এটার কোনো প্রয়োজন ছিল না। জামায়াত কোনো মবে বিশ্বাস করে না।”

খলিলুর রহমানকে ‘লন্ডন ষড়যন্ত্রের হোতা’ উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘বাংলাদেশে এর আগে যেসব তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ছিল, রেওয়াজ অনুযায়ী সেসব সরকারের কোনো উপদেষ্টা পরে কোনো সরকারে যোগ দেননি।’ তিনি বলেন, ‘এবার আপনি এই সরকারকে ক্ষমতায় আনার জন্য যে ইঞ্জিনিয়ারিং করেছেন, তার উপহার হিসেবে এই পররাষ্ট্র মন্ত্রণালয়টি পেয়েছেন।’

গোলাম পরওয়ার বলেন, ‘আপনাকে (খলিলুর রহমান) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে অব্যাহতির জন্য যাঁরা দাবি করেছেন, তাঁদেরই সরকারে আপনি যোগ দিলেন। শুধু ইচ্ছা করে যোগ দেননি, নিশ্চয়ই সরকারে যাঁরা আছেন, ডিপ স্টেটে যাঁরা ছিলেন, যাঁরা পলিসি মেকিং করেন, তাঁরাই পছন্দ করে আপনাকে পিকআপ করে আবার ক্যাবিনেটে নিয়ে এলেন।’ অন্তর্বর্তী সরকারে থেকে বিএনপির উপকার করেছেন বলে সরকারে তিনি জায়গা পেয়েছেন বলেও উল্লেখ করেন গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার সরকার ও বিচার বিভাগের কাছে দাবি জানিয়ে বলেন, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি জনগণের সামনে ব্যাখ্যা করা উচিত। তিনি বলেন, ‘বিরোধী দলে থাকলেও তাদের আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি—এই কথার অর্থ কী? আমরা সুধীসমাজের কাছেও জানতে চাই। আমাদের ব্যাখ্যা যদি ভুল হয়, আপনারা সঠিক ব্যাখ্যা দিন।’

সুত্রঃবিডি-প্রতিদিন

Releated Posts

AES Study Abroad Hosts Australian Education Expo Featuring Leading Universities in Dhaka

AES Study Abroad Hosts Australian Education Expo Featuring Leading Universities in Dhaka

An Australian Education Expo featuring Australian leading universities was held in Dhaka on Wednesday, providing Bangladeshi students with…

আগস্ট ৫, ২০২৬
ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬