বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • টি-টোয়েন্টিতে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স জিতলেন তাসকিন

টি-টোয়েন্টিতে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স জিতলেন তাসকিন

Image

ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘ইএসপিএন-ক্রিকইনফো অ্যাওয়ার্ড ২০২৫’ জিতে নিয়েছেন তাসকিন আহমেদ। গত বছরের ব্যক্তিগত নৈপুণ্যের ওপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করা হয়। ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সেরা বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি জিতেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর মূল্যায়নে ঘোষণা করা হয় এই পুরস্কার। তিন সংস্করণের সেরা ব্যাটিং-বোলিংসহ সব মিলিয়ে মোট ২০টি ভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার বেছে নিয়েছে তারা। 

গত বছরটি ছিল ভারতীয় নারী ক্রিকেটের জন্য এক স্বপ্নের বছর। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের প্রতিফলন ঘটেছে পুরস্কার তালিকায়। ওয়ানডে ব্যাটিংয়ে বর্ষসেরা হয়েছেন জেমিমা রদ্রিগেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে তার মহাকাব্যিক সেঞ্চুরিটি বিচারকদের মন জয় করে নিয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ৫ উইকেট নিয়ে ওয়ানডে বোলিংয়ের সেরা হয়েছেন দীপ্তি শর্মা। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয় এবং ডব্লিউপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপা জেতানোয় বর্ষসেরা অধিনায়ক হয়েছেন হারমানপ্রীত কৌর।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ টি-টোয়েন্টি লিগ ক্যাটাগরিতে সেরা বোলার নির্বাচিত হয়েছেন। বিপিএলে দুর্দান্ত এক স্পেলে মাত্র ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়েছিলেন তিনি। দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার সেই বিধ্বংসী বোলিং গত বছরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম সেরা দৃশ্য হয়ে ছিল।

ছেলেদের ক্রিকেটে টেস্ট ব্যাটিংয়ের সেরা সম্মান পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার চতুর্থ ইনিংসের অবিশ্বাস্য সেঞ্চুরিটি প্রোটিয়াদের শিরোপা জয়ে মূল ভূমিকা রাখে। সেই দলের অধিনায়ক টেম্বা বাভুমা নির্বাচিত হয়েছেন বর্ষসেরা পুরুষ অধিনায়ক হিসেবে।

অন্যদিকে, অ্যাশেজে ইংল্যান্ডকে একাই গুঁড়িয়ে দেওয়া মিচেল স্টার্ক জিতেছেন টেস্টে সেরা বোলিংয়ের পুরস্কার। পার্থে মাত্র ৫৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন এই অজি গতিদানব। ওয়ানডে ব্যাটিংয়ে ইতিহাস গড়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে তার করা ১৭৭ রানের ইনিংসটি বর্ষসেরা নির্বাচিত হয়েছে। ভারতের বরুণ চক্রবর্তী জিতেছেন ওয়ানডে বোলিংয়ের পুরস্কার।

এবারের পুরস্কারের জন্য জুরি বোর্ডে ছিলেন ইয়ান বিশপ, শেন বন্ড, ডেল স্টেইন ও আকাশ চোপড়ার মতো কিংবদন্তিরা। মোট ৮ জন ভারতীয় ক্রিকেটার বিভিন্ন বিভাগে সেরা হয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়া থেকে ৩ জন এবং দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন ক্রিকেটার এই তালিকায় স্থান করে নিয়েছেন।

একনজরে প্রধান বিজয়ীরা

বর্ষসেরা অধিনায়ক (পুরুষ): টেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা)

বর্ষসেরা অধিনায়ক (নারী): হারমানপ্রীত কৌর (ভারত)

টেস্ট ব্যাটিং: এইডেন মার্করাম (১৩৬ বনাম অস্ট্রেলিয়া)

টেস্ট বোলিং: মিচেল স্টার্ক (৭/৫৮ বনাম ইংল্যান্ড)

টি-টোয়েন্টি লিগ বোলিং: তাসকিন আহমেদ (৭/১৯, বিপিএল)

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ব্যাটিং: ফিল সল্ট (১৪১ বনাম দক্ষিণ আফ্রিকা)

টি-টোয়েন্টি আন্তর্জাতিক বোলিং: কুলদীপ যাদব (৪/৩০ বনাম পাকিস্তান)

Releated Posts

যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ। আজ…

মার্চ ১২, ২০২৬
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ব্রিটিশ কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে দুইটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শিক্ষা উদ্যোগের সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। উদ্যোগ দুটি হলো গ্লোবাল এডুকেশন…

মার্চ ১২, ২০২৬
হাজার মাসের চেয়েও উত্তম যে রাত

হাজার মাসের চেয়েও উত্তম যে রাত

শবেকদর পবিত্র রমজান মাসের শেষ দশকে মুসলমানদের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত হলো শবেকদর বা লাইলাতুল কদর।…

মার্চ ১২, ২০২৬
চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ

চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ

দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত…

মার্চ ১২, ২০২৬
ঈদে জি সিরিজে আসছে নাটক ‘সাত দিন’

ঈদে জি সিরিজে আসছে নাটক ‘সাত দিন’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। ঈদের বিশেষ আয়োজনে প্রতিষ্ঠানটির ব্যানারে…

মার্চ ১২, ২০২৬
যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে আগুন, লাফিয়ে বাড়ছে দাম

যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে আগুন, লাফিয়ে বাড়ছে দাম

ইরানজুড়ে চলমান যুদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম লাফিয়ে…

মার্চ ১২, ২০২৬
বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক…

মার্চ ১২, ২০২৬
সংসদ অধিবেশন শুরু

সংসদ অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় এই অধিবেশন শুরু হয়। এটি ২০২৬…

মার্চ ১২, ২০২৬
আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ : সালাহউদ্দিন আহমদ

আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ : সালাহউদ্দিন আহমদ

আজ জনআকাঙ্ক্ষা, প্রত্যাশা ও গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সকালে সংসদের প্রথম অধিবেশনে…

মার্চ ১২, ২০২৬
টি-টোয়েন্টিতে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স জিতলেন তাসকিন - crd.news