রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • বন্দিমুক্তিতে সম্মতি থাকলেও গাজায় বিদেশি শাসনে রাজি নয় হামাস

বন্দিমুক্তিতে সম্মতি থাকলেও গাজায় বিদেশি শাসনে রাজি নয় হামাস

Image

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গাজা উপত্যকায় আটক সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে রাজি হয়েছে। সংগঠনটি শুক্রবার (৩ অক্টোবর) জানায়, সংগঠনের শীর্ষ নেতৃত্ব, ফিলিস্তিনিদের বিভক্ত অংশগুলো এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে ‘গভীর সলাপরামর্শের’ পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এই অগ্রগতি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যে। এর আগে শুক্রবার ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, হামাসকে আগামী রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার মধ্যে শান্তি পরিকল্পনার প্রস্তাব মেনে নিতে হবে, নয়তো তাদের ‘নরকযন্ত্রণা ভোগ’ করতে হবে।

ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবের আংশিক মেনে নিতে রাজি আছে। এক বিবৃতিতে হামাস বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে উল্লিখিত বন্দিবিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে তারা। তবে এর জন্য মাঠপর্যায়ের শর্ত মানতে হবে। 

হামাস আরও জানায়, বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে, হামাস স্পষ্ট করেছে যে, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার পুরোটায় তাদের সম্মতি নেই, আংশিক সম্মতি দিয়েছে।

গাজার শাসনভার নিয়ে হামাস স্পষ্ট করেছে, তারা গাজা উপত্যকার শাসনভার এমন একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার (টেকনোক্র্যাট) কাছে হস্তান্তর করতে চায়, যা ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামি বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে। 

দোহায় হামাসের জ্যেষ্ঠ প্রতিনিধি ওসামা হামদান আল-আরবি টিভিকে বলেন, উপত্যকায় হামাস কোনো বিদেশি শাসন মেনে নেবে না; এমনকি অন্তর্বর্তী সময়ের জন্য হলেও সেখানকার শাসনভার ফিলিস্তিনিদের দ্বারাই পরিচালিত হতে হবে। 

এছাড়া, হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক আল-জাজিরাকে বলেন, ইসরায়েলি দখলদারত্ব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা গাজাকে সামরিকীকরণ মুক্ত (নিরস্ত্রীকরণ) করবে না, যা ট্রাম্পের পরিকল্পনার আলোচনার অন্যতম বিষয়।

হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তাদের স্বাগত জানিয়ে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেন, যাতে জিম্মিদের নিরাপদে ও দ্রুত মুক্ত করা যায়। 

ট্রাম্পের মতে, চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এদিকে, হামাসের সাড়ার পরপরই ইসরায়েলি সরকার দেশটির সামরিক বাহিনীকে ‘গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর’ নির্দেশ দিয়েছে বলে রাষ্ট্রীয় অর্থায়নপ্রাপ্ত আর্মি রেডিও জানিয়েছে। 

ইসরায়েলি চ্যানেল ১২-এর ওয়াশিংটন সংবাদদাতা বারাক রাভিদ একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছেন, ট্রাম্পের তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবাক করেছে। ট্রাম্প তার পোস্টে হামাসের আনুষ্ঠানিক বিবৃতির পূর্ণ কপি যুক্ত করে দিয়েছেন, যা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য নজিরবিহীন ঘটনা।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬