বুধবার । এপ্রিল ১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • জ্বালানি সংকট দেশের শিক্ষা ব্যবস্থায় ব্লেন্ডেড পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার- শিক্ষামন্ত্রী

জ্বালানি সংকট দেশের শিক্ষা ব্যবস্থায় ব্লেন্ডেড পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার- শিক্ষামন্ত্রী

Image

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন সমন্বিত (ব্লেন্ডেড) পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচদিনের পরিবর্তে ছয়দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে অনলাইন শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, একটি জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু করা হলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে- এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য হতে পারে কিনা, সে বিষয়েও আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, বিশেষ করে মহানগরীগুলোতে ট্রাফিক জট, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও ভাবা হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

Releated Posts

বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানাল আইএলও

বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানাল আইএলও

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত…

মার্চ ৩১, ২০২৬
কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কোন রাজনৈতিক দলের সদস্য হবেন না। তিনি বলেন, ‘পেশাদার…

মার্চ ৩১, ২০২৬
দেশে পর্যাপ্ত পেট্রোল-ডিজেল মজুত, আগামী মাসেও সংকট হবে না: জ্বালানি বিভাগ

দেশে পর্যাপ্ত পেট্রোল-ডিজেল মজুত, আগামী মাসেও সংকট হবে না: জ্বালানি বিভাগ

ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে দেশের জ্বালানি মজুত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি…

মার্চ ৩১, ২০২৬
প্রীতি ম্যাচের দলে নেই নেইমার, অনুশীলন ম্যাচে পারফরম্যান্সে জবাব

প্রীতি ম্যাচের দলে নেই নেইমার, অনুশীলন ম্যাচে পারফরম্যান্সে জবাব

বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে ব্রাজিল তারকা নেইমারকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। শতভাগ ফিট…

মার্চ ৩১, ২০২৬
নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের…

মার্চ ৩১, ২০২৬
জনপ্রিয় অভিনেত্রী দিতির জন্মদিন আজ, ভক্ত-সহশিল্পীদের স্মরণ

জনপ্রিয় অভিনেত্রী দিতির জন্মদিন আজ, ভক্ত-সহশিল্পীদের স্মরণ

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির জন্মদিন আজ মঙ্গলবার (৩১ মার্চ)। বিশেষ এই দিনে তাকে…

মার্চ ৩১, ২০২৬
আবারও বাড়ল সোনার দাম, ভরি কত ?

আবারও বাড়ল সোনার দাম, ভরি কত ?

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার…

মার্চ ৩১, ২০২৬
হরমুজ পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানে অভিযান শেষ করতে চান ট্রাম্প

হরমুজ পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানে অভিযান শেষ করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত করার চেয়ে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান দ্রুত শেষ করাকেই অগ্রাধিকার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট…

মার্চ ৩১, ২০২৬
উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, তিন ঘণ্টা পর স্বাভাবিক সিলেট রেল যোগাযোগ

উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, তিন ঘণ্টা পর স্বাভাবিক সিলেট রেল যোগাযোগ

সিলেট-আখাউড়া রেলপথে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আগুন লাগার ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ…

মার্চ ৩১, ২০২৬
জ্বালানি সংকট দেশের শিক্ষা ব্যবস্থায় ব্লেন্ডেড পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার- শিক্ষামন্ত্রী - crd.news