বুধবার । এপ্রিল ১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • টানা চতুর্থবার সোনার দাম বাড়ালো বাজুস, ভরি ছাড়ালো ২ লাখ ৪৭ হাজার টাকা

টানা চতুর্থবার সোনার দাম বাড়ালো বাজুস, ভরি ছাড়ালো ২ লাখ ৪৭ হাজার টাকা

Image

শের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। টানা চতুর্থবারের মতো মূল্য সমন্বয়ের অংশ হিসেবে বুধবার (১ এপ্রিল) প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আগের দিন (৩১ মার্চ) ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (বিশুদ্ধ) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে—

  • ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা
  • ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা
  • সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৫০০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বিশ্ববাজারে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝোঁক বাড়ায় সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের বাজারেও।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম অস্বাভাবিক হারে বাড়লে দেশের বাজারেও একদিনে ভরিপ্রতি ১৬ হাজার টাকার বেশি বাড়ানো হয়, যা ছিল একধাপে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা।

Releated Posts

ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ উদ্ধার

ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ উদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর হ্যাক হওয়া ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা…

এপ্রিল ১, ২০২৬
বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ, আবেদন শেষ ২ এপ্রিল

বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ, আবেদন শেষ ২ এপ্রিল

বাংলাদেশ পুলিশে ‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। নারী ও পুরুষ—উভয় প্রার্থীরাই এই পদে আবেদন করতে…

এপ্রিল ১, ২০২৬
বিয়ের বন্ধনে আবদ্ধ শিশুশিল্পী সিমরিন লুবাবা

বিয়ের বন্ধনে আবদ্ধ শিশুশিল্পী সিমরিন লুবাবা

শোবিজের গ্ল্যামার জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সাবেক শিশুশিল্পী সিমরিন লুবাবা। বিয়ের…

এপ্রিল ১, ২০২৬
সংসদ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি নিজের সচেতনতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  অধিবেশন…

এপ্রিল ১, ২০২৬
স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

বাসস প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর…

এপ্রিল ১, ২০২৬
দুই–তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক হামলা বন্ধ হতে পারে: ট্রাম্প

দুই–তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক হামলা বন্ধ হতে পারে: ট্রাম্প

সফল কূটনীতি ছাড়াও অভিযান শেষের ইঙ্গিত, জাতির উদ্দেশে ভাষণের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র দুই থেকে…

এপ্রিল ১, ২০২৬
যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল বাংলাদেশ: জ্বালানি নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনে উচ্চপর্যায়ের বৈঠক

যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল বাংলাদেশ: জ্বালানি নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনে উচ্চপর্যায়ের বৈঠক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অস্থিরতায় সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কার্যকর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।…

এপ্রিল ১, ২০২৬
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন বাংলাদেশি নাগরিক নিহত…

এপ্রিল ১, ২০২৬
শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল

শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও। মধ্যপ্রাচ্যের আকাশপথ অনিরাপদের কারণে মঙ্গলবার আরো ৪টি ফ্লাইট বাতিল…

এপ্রিল ১, ২০২৬
টানা চতুর্থবার সোনার দাম বাড়ালো বাজুস, ভরি ছাড়ালো ২ লাখ ৪৭ হাজার টাকা - crd.news