বাংলাদেশ পুলিশে ‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। নারী ও পুরুষ—উভয় প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার শেষ সময় ২ এপ্রিল ২০২৬।
যোগ্যতা ও দক্ষতা
এই পদে আবেদন করতে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতা বাধ্যতামূলক এবং কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাও থাকতে হবে।
বৈবাহিক অবস্থার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং প্রশিক্ষণকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।
বয়সসীমা
২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আবেদন করার সময় টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে সার্ভিস চার্জ বাবদ ৪৮ টাকা জমা দিতে হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন ফরম সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।









