বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত

সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত

Image

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। অন্য দিকে, দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কেটে নিয়েছে ভারত। ফলে শিরোপার লড়াই আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত হবে।

বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। একই ভেন্যুতে ভারত ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার।

চলতি আসরের গ্রুপ পর্বেও বাংলাদেশ ও ভারতের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে মোট সাতবার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারবার শিরোপা জিতেছে ভারত, দুইবার নেপাল এবং একবার বাংলাদেশ। ২০২৪ সালে প্রথমবার এই শিরোপা জেতে বাংলাদেশ। সেবার অনূর্ধ্ব-২০ ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবার ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। আগের তিন ফাইনাল, ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ এবং ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯, সবগুলোতেই ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

Releated Posts

দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে

দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে

দেশে বর্তমানে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে, ফলে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে…

এপ্রিল ২, ২০২৬
ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী সাক্ষাৎ হবে হেফাজত আমিরের সঙ্গে

ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী সাক্ষাৎ হবে হেফাজত আমিরের সঙ্গে

আগামী ২৫ এপ্রিল (শনিবার) চট্টগ্রামের ফটিকছড়িতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে…

এপ্রিল ২, ২০২৬
আদানির সঙ্গে চুক্তি সংশোধন বিবেচনাধীন: বিদ্যুৎমন্ত্রী

আদানির সঙ্গে চুক্তি সংশোধন বিবেচনাধীন: বিদ্যুৎমন্ত্রী

ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সাথে স্বাক্ষরিত চুক্তিটি বিগত আওয়ামী লীগ সরকার অস্বাভাবিক মূল্যে করেছে, আলোচনাক্রমে এ চুক্তি সংশোধন…

এপ্রিল ২, ২০২৬
ভূমিকম্প ঘিরে প্রায় দেড় লাখ স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা হয়েছে : ত্রাণমন্ত্রী

ভূমিকম্প ঘিরে প্রায় দেড় লাখ স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা হয়েছে : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে কাজ করার জন্য স্বেচ্ছাসেবক তৈরি করছে সরকার।…

এপ্রিল ২, ২০২৬
‘তোর মৃত্যু অনেক কিছু শিখিয়ে গেল’, রাহুলের উদ্দেশে স্বস্তিকা

‘তোর মৃত্যু অনেক কিছু শিখিয়ে গেল’, রাহুলের উদ্দেশে স্বস্তিকা

মানুষের মৃত্যু হলেও স্মৃতি বারবার মনে করিয়ে দেয় তার কথা। টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুও যেন তেমনি।…

এপ্রিল ২, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাসস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার দুপুরে…

এপ্রিল ২, ২০২৬
লুবাবার স্বামী কে এই মুনির ?

লুবাবার স্বামী কে এই মুনির ?

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবা–এর বাগদান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি শুরু…

এপ্রিল ২, ২০২৬
সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে একগুচ্ছ বৈঠক ও কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছেন। জ্বালানি সাশ্রয়ের প্রেক্ষাপটে মন্ত্রিসভার বৈঠকে স্কুল পর্যায়ে…

এপ্রিল ২, ২০২৬
নভোএয়ারের টিকেটে ১৫% ছাড়, কক্সবাজারে ভ্রমণ প্যাকেজ ঘোষণা

নভোএয়ারের টিকেটে ১৫% ছাড়, কক্সবাজারে ভ্রমণ প্যাকেজ ঘোষণা

নভোএয়ার সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে। এ ছাড়া কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ…

এপ্রিল ২, ২০২৬
সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত - crd.news