রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ‘লিও মেসি স্ট্যান্ডের’ সামনে মেসির গোল, তবুও জয়হীন মায়ামি

‘লিও মেসি স্ট্যান্ডের’ সামনে মেসির গোল, তবুও জয়হীন মায়ামি

Image

নতুন স্টেডিয়াম, বিশেষ সম্মান- সবকিছুর কেন্দ্রেই ছিলেন লিওনেল মেসি। তার নামেই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করে ইন্টার মায়ামি। আর সেই স্ট্যান্ডের সামনেই গোল করে উদ্বোধনী ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে নতুন স্টেডিয়ামে শুরুটা স্মরণীয় করে রাখতে পারেনি ইন্টার মায়ামি। অস্টিন এফসির বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র করে দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। তবে প্রথমে এগিয়ে যায় প্রতিপক্ষ অস্টিন এফসি। শুরুর ধাক্কা সামলে দ্রুতই জবাব দেয় মায়ামি। ১০ মিনিটের মধ্যেই দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে সমতা ফেরান মেসি। নতুন স্টেডিয়ামে দলের হয়ে প্রথম গোল করে দর্শকদের উচ্ছ্বাসে ভাসান তিনি।

প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের সংখ্যা আর বাড়েনি। তবে দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় অস্টিন। ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা হারিয়ে ফেলে মায়ামি, ফলে চাপ বাড়তে থাকে স্বাগতিকদের ওপর।

শেষদিকে দলকে হার থেকে বাঁচান অভিজ্ঞ লুইস সুয়ারেজ। বদলি হিসেবে নেমে দারুণ এক ভলিতে গোল করে স্কোরলাইন ২-২ করেন তিনি। তার এই গোলেই নিশ্চিত হয় অন্তত এক পয়েন্ট।

ম্যাচের শেষ মুহূর্তে জয় পাওয়ার সুবর্ণ সুযোগও পেয়েছিল মায়ামি। ফ্রি-কিক থেকে মেসির নেওয়া শট পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় দর্শকদের। ফলে গোল পেয়েও জয়হীনই থাকতে হয় মেসির মায়ামিকে।

সব মিলিয়ে নতুন স্টেডিয়ামের সূচনা রঙিন করলেও জয় না পাওয়ায় আনন্দে খানিকটা অপূর্ণতা থেকেই গেল মায়ামির। তবে মেসির গোলেই এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে সমর্থকদের কাছে।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬