বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • উচ্চঝুঁকির ৩০ উপজেলায় হামের টিকাদান শুরু

উচ্চঝুঁকির ৩০ উপজেলায় হামের টিকাদান শুরু

Image

হামের সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশের ১৮টি জেলার মোট ৩০টি উপজেলায় শিশুদের হামের টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় হামের হটস্পট বরগুনা সদর উপজেলায়ও শুরু হয়েছে টিকা প্রদান কর্মসূচি।

প্রাথমিকভাবে এ উপজেলায় নির্ধারিত বয়সের কমপক্ষে ২৩ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুনাভ চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলের হাসপাতালসহ সদর উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মোট ১১টি কেন্দ্রে প্রথমদিন শিশুদের এ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, হামের হটস্পট বরগুনা সদর উপজেলায় টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মোট ৪০টি কেন্দ্রে পর্যায়ক্রমে শিশুদের এ টিকা প্রদান করা হবে। এর মধ্যে বরগুনা পৌরসভায় ২৫টি এবং উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের ১৫টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রথমদিন পৌরসভার ৫টি এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। ২১ দিনব্যাপী জরুরি মুহূর্তে হামের এ বিশেষ টিকা প্রদান কার্যক্রমে বরগুনা সদর উপজেলার ২৩ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে।

সরেজমিনে বরগুনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টিকা প্রদান কেন্দ্র ঘুরে দেখা যায়, টিকা প্রদান শুরুর সঙ্গে সঙ্গেই শিশুদের নিয়ে হাসপাতাল কেন্দ্রে ভিড় করছেন অভিভাবকরা।

একত্রে একাধিক শিশু কেন্দ্রে আসায় মাঝেমধ্যে জটলাও তৈরি হচ্ছে। তবে টিকা প্রদানে নিয়োজিত কর্মীরা সুশৃংখলভাবে শিশুদের টিকা প্রদান করছেন।

বরগুনা শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা মিষ্টি বিশ্বাস সকালের শুরুতেই সাত মাস বয়সী শিশু শ্রেয়সীকে নিয়ে হাসপাতাল কেন্দ্রে টিকা দিতে এসেছেন। তিনি বলেন, নয় মাস বয়স হলে হামের টিকা দেওয়ার কথা। তবে সরকারের ঘোষণা শুনেছি ছয় মাস বয়স থেকেই শিশুদের টিকা দেওয়া হবে। এছাড়া হামের প্রাদুর্ভাব বেড়েছে। আর এ কারণেই সবার শুরুতেই বাচ্চাকে নিয়ে টিকা দিতে এসেছি।

পাঁচ বছর বয়সী তাইয়েবা নামে আরেক শিশুর মা নাসরিন আক্তার বলেন, আমার মেয়েকে ছোট সময় টিকা দিয়েছি। কিন্তু এখন আবার সরকার ঘোষণা করেছে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দিতে হবে। এ কারণেই মেয়েকে টিকা দিতে নিয়ে এসেছি।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা প্রযুক্তিবিদ (ইপিআই) মো. এনামুল কবির বলেন, আজকে থেকে আমাদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সরকারি ছুটি বাদে প্রতিদিনই নির্ধারিত বয়সের শিশুদেরকে টিকা প্রদান করা হবে। এর জন্য যে পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন তা আমাদেরকে দেওয়া হয়েছে। যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে চাহিদা অনুযায়ী আমাদেরকে ভ্যাকসিন সরবরাহ করা হবে।

বরগুনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুনাভ চৌধুরী বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার সঙ্গে বরগুনা সদর উপজেলায় হামের প্রাদুর্ভাব শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি মুহূর্তে সদর উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি। এ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রত্যেক শিশুকে সিঙ্গেল এক ডোজ করে হামের টিকা দেওয়া হবে।

উল্লেখ্য, বরগুনা সিভিল সার্জন অফিসের সব শেষ তথ্য অনুযায়ী, বরগুনা জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে ১৪৯ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে পরীক্ষার পর ২৫ জনের হাম ও একজনের রুবেলা আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে বরগুনা জেনারেল হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন ২৭ জন রোগী। তবে হাম আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত মোট তিন শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬