রবিবার । মে ৩১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিজিবির এক সদস্য নিহত হয়েছেন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিজিবির এক সদস্য নিহত হয়েছেন

Image

জেলায় মর্মান্তিক এক নিহতের নাম মো. মনিম আল হাসান (২৮)। গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেলে শহরের রনবিজয়পুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনিম আল হাসান মোটরসাইকেলযোগে খানজাহান আলী দরগা এলাকা  থেকে শহরের দিকে প্রবেশ করছিলেন। এ সময় রনবিজয়পুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে বাগেরহাট সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিহত বিজিবি সদস্য মনিম আল হাসান স্থানীয় সুন্দরঘোনা গ্রামের  মোজাম শেখের পুত্র।
‎‎
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তিনি আরও বলেন, দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
‎‎
এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মনিম আল হাসান বছর  দেড়েক আগে বিজিবিতে  যোগ দেন। তার আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা শুরু হয়েছে। গতকাল শনিবার রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে…

মে ৩১, ২০২৬
নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী

নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী

নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠা সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী  রাজিব আহসান। রবিবার দুপুরে চাঁদপুর লঞ্চ…

মে ৩১, ২০২৬
তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। রবিবার…

মে ৩১, ২০২৬
আজকের স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। গত…

মে ৩১, ২০২৬
আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে…

মে ৩১, ২০২৬
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন…

মে ৩১, ২০২৬
চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায় সেজন্য সরকারের নজর থাকবে : বাণিজ্যমন্ত্রী

চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায় সেজন্য সরকারের নজর থাকবে : বাণিজ্যমন্ত্রী

প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায় সেজন্য সরকারের নজরদারী থাকবে, প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার।  চামড়া ক্রয়ে ধীরে…

মে ২৭, ২০২৬
বিএনপির প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ, বাস্তবায়নের পথে সরকার

বিএনপির প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ, বাস্তবায়নের পথে সরকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ ও প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ শুরু…

মে ২৭, ২০২৬
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে…

মে ২৭, ২০২৬