বুধবার । জুন ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • হরমুজ প্রণালিতে শত্রুদের ‘প্রাণঘাতী ঘূর্ণিতে’ আটকে ফেলার হুমকি আইআরজিসির

হরমুজ প্রণালিতে শত্রুদের ‘প্রাণঘাতী ঘূর্ণিতে’ আটকে ফেলার হুমকি আইআরজিসির

Image

ইরানের বিপ্লবী গাডর্স রোববার জানিয়েছে, হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা সতর্ক করে বলেছে, কোনো ভুল পদক্ষেপ নিলে শত্রুরা ‘প্রাণঘাতী ঘূর্ণিতে’ আটকে পড়বে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিটিতে মার্কিন নৌ অবরোধের নির্দেশ দেওয়ার পর ইরানের গাডর্স নৌ কমান্ড  সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়,  ‘সমস্ত যান চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

ইরানের বিপ্লবী গার্ড আরও বলেছে, ‘শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে প্রণালিতেই মারণ ঘূর্ণির ফাঁদে আটকে পড়বে।’ এ সময় একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে দেখানো হয়েছে।
একটি পৃথক বিবৃতিতে গার্ডের জনসংযোগ বিভাগ জানায়, হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে, তবে তা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।

যদিও এসব নিয়মের বিস্তারিত জানানো হয়নি, তবে সতর্ক করে বলা হয়েছে যে, কোনো সামরিক জাহাজ যে কোনো অজুহাতে প্রণালির কাছে আসার চেষ্টা করলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ ঘোষণায় ট্রাম্প বলেন যে, তার চূড়ান্ত লক্ষ্য হলো প্রণালিটিকে মাইনমুক্ত করা এবং সব ধরনের নৌচলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া। তবে এর মধ্যে ইরানকে এই জলপথের নিয়ন্ত্রণ থেকে ফায়দা লুটতে দেওয়া হবে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালির ওপর কার্যত একটি অবরোধ আরোপ করে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যায়।

গত সপ্তাহের শেষ দিকে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি হলেও, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ব্যর্থ হওয়ায় সেই যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে।

Releated Posts

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।  বুধবার জেনারেল সান্তোস শহরের একটি সুপারমার্কেটে কর্মরত…

জুন ১০, ২০২৬
জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

দেশের বিভিন্ন জেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ…

জুন ১০, ২০২৬
কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন…

জুন ১০, ২০২৬
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তিরক্ষায় ভবিষ্যতে আমাদের মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর। এ লক্ষ্যে জাতিসংঘ…

জুন ১০, ২০২৬
বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

✒️একেএম রাশেদ শাহরিয়ার কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার চারা বিতরণ করবে সরকার।…

জুন ১০, ২০২৬
আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

বৃহস্পতিবার বিশ্বকাপের পর্দা উঠছে। ফিফা আশা করছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের চিরন্তন আকর্ষণ টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে ক্ষোভ,…

জুন ১০, ২০২৬
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ…

জুন ৯, ২০২৬
মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে স্থানীয় সরকার নির্বাচনে যেকোনও ব্যক্তি অংশ নিতে পারবে বলে জানিয়েছেন…

জুন ৯, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে…

জুন ৯, ২০২৬